Full width home advertisement

Travel the world

Climb the mountains

Post Page Advertisement [Top]

আলিবাবার সবচেয়ে বেশি বিক্রি স্মার্টফোনের তালিকায় শীর্ষে রয়েছে আইফোন।

আলিবাবার  সবচেয়ে বেশি বিক্রি স্মার্টফোনের তালিকায় শীর্ষে রয়েছে আইফোন।


আলিবাবার বার্ষিক মেগা সেল ইভেন্ট ‘১১/১১’ আয়োজনে সবচেয়ে বেশি বিক্রি স্মার্টফোনের তালিকায় শীর্ষে রয়েছে আইফোন।এক দিনের ওই আয়োজনটি ছিল গতকাল রোববার। ২৪ ঘণ্টার কেনাকাটার সেই উৎসবে স্মার্টফোন বিক্রির তালিকার সবার উপরে আইফোন ছিল বলে জানায় আলিবাবা। তবে ঠিক কি পরিমাণ আইফোন বিক্রি করেছে তার কোন হিসাব প্রকাশ করেনি আলিবাবা।

রোববারের ওই মেগা ইভেন্টে আলিবাবা তিন হাজার ৮০ কোটি ডলারের পণ্য বিক্রি করে। যার মধ্যে প্রথম ৮৫ সেকেন্ডেই প্রতিষ্ঠানটি ১০০ কোটি ডলারের পণ্য বিক্রি করে।গত বছরের তুলনায় বিক্রি বেড়েছে ২৭ শতাংশ। তবে আগের বছরগুলোর চেয়ে এবারই সবচেয়ে কম হারে বার্ষিক প্রবৃদ্ধি হয়েছে।২০০৯ সাল থেকে নভেম্বর মাসের ১১ তারিখে অনলাইন কেনাকাটায় বিশেষ ছাড় দেয় চীনা ইকমার্স জায়ান্ট আলিবাবা।এখন পর্যন্ত এটাই বিশ্বের সবচেয়ে বড় অনলাইন সেলস ইভেন্ট।

 বিশ্বের নামিদামি প্রযুক্তি কোম্পানি অ্যাপল, শাওমি ও ডাইসনসহ এক লাখ ৮০ হাজার ব্র্যান্ড এতে অংশ নেয়।গত বছর যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বাজারে প্রবেশ করে আলিবাবা। তাই এবার আলি এক্সপ্রেস অ্যাপটির মাধ্যমে পশ্চিমা ক্রেতারাও এতে অংশ নিতে পেরেছেন।

তথ্য সুত্র: টেকশহর

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Bottom Ad [Post Page]