Full width home advertisement

Travel the world

Climb the mountains

Post Page Advertisement [Top]

অনলাইনে সবচেয়ে বড় মেলার সময় বাড়াল দারাজ

অনলাইনে সবচেয়ে বড় মেলার সময় বাড়াল দারাজ


দেশের শীর্ষস্থানীয় অনলাইন শপিং সাইট দারাজ বাংলাদেশ, ব্যাপক সফলতার মধ্য দিয়ে প্রথমবারের মতো উদযাপন করল বিশ্বের সবচেয়ে বড় সেল ডে ‘ইলেভেন ইলেভেন’। শনিবার দিবাগত রাত ১২টায় শুরু হওয়া একদিনের এই বৃহত্তম অনলাইন মেলাটি গ্রাহকদের মধ্যে বিপুল আগ্রহ ও উদ্দীপনা তৈরি করেছে, যার পরিপ্রেক্ষিতে দারাজ কর্তৃপক্ষ মেলার সময়সীমা আরো ৪ দিন বাড়িয়ে ১৫ নভেম্বর পর্যন্ত বর্ধিত করেছে।

দারাজ অ্যাপে ‘ইলেভেন ইলেভেন’ মেলাটি শুরু হওয়ার প্রথম দুই ঘণ্টার মধ্যেই পণ্য কেনার যে অর্ডার পড়েছে, তা সাধারণ দিনের তুলনায় প্রায় ৪০ গুণ বেশি। অনলাইনে পণ্য কেনার সবচেয়ে বড় এই মেলায় সেরা বিক্রিত পণ্যটি ছিল শাওমি ব্র্যান্ডের পোকো এফ ওয়ান স্মার্টফোন। বিক্রয়ের র‌্যাংকিং-এ এরপরই আছে ট্রিমার, ব্লুটুথ হেডসেট এবং এমআই ব্যান্ড থ্রি। জনপ্রিয় ব্র্যান্ডগুলোর মধ্যে ছিল স্যামসাং, সনি, তীর, শার্প প্রভৃতি।

গ্রাহকদের সেরা কেনাকাটার অভিজ্ঞতা নিশ্চিত করতে দারাজ যে বিশেষ অফারগুলো দিয়েছিল, সেইগুলোর স্টক শেষ হয়েছে নিমিষেই। এর মধ্যে স্পেশাল ১১ টাকা ডিলটি শেষ হয়েছে মাত্র ৩০ সেকেন্ডে এবং ডাবল টাকা ভাউচার স্টক আউট হয়েছে মাত্র ১ মিনিটে। ‘মিসট্রি বক্স’ সোল্ড আউট হয়ে যায় ২ মিনিটের মধ্যে। গ্রাহকদের বিপুল চাহিদার কথা মাথায় রেখে সারা দেশ জুড়ে মাত্র ১১ টাকায় ডেলিভারি চার্জ কমিয়ে আনা হয়েছিল।

নতুন ঘোষিত বর্ধিত সময়ে অ্যাপ থেকে অর্ডার করলে ফ্রি ডেলিভারি সুবিধা পাওয়া যাবে এক্সপ্রেস ডেলিভারি পেজের সব পণ্যে। প্রতিদিন ৩টি করে ফ্ল্যাশ সেল থাকবে ১৫ নভেম্বর পর্যন্ত। এর পাশাপাশি থাকবে ‘আই লাভ ভাউচার’। ১১ নভেম্বর লঞ্চ হওয়ার মাত্র ৩০ মিনিটের মধ্যে স্টক আউট হয়ে যাওয়া পোকোফোনের আরো কিছু স্টক এবার ক্রেতাদের প্রি-বুকিং-এর জন্য রাখা হয়েছে।

তথ্য সুত্র: রাইজিংবিডি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Bottom Ad [Post Page]