Full width home advertisement

Travel the world

Climb the mountains

Post Page Advertisement [Top]

হুয়াওয়ের মেট ২০ প্রো আসছে দেশে

হুয়াওয়ের মেট ২০ প্রো আসছে  দেশে


হুয়াওয়ের নতুন ফোন মেট ২০ প্রো এ মাসেই দেশের বাজারে আসবে। গত ১৬ অক্টোবর লন্ডনের এক ইভেন্টে ফোনটি উন্মোচন করা হয়।মেট ২০ প্রোতে রয়েছে ৬দশমিক ৩৯ ইঞ্চি ওএলইডি ডিসপ্লে। যার রেজুলেশন ১৪৪০ পিক্সেল। ফোনটির সামনে রয়েছে ২৪ মেগাপিক্সেলের ক্যামেরা। পেছনে রয়েছে ৪০ মেগাপিক্সেলের মূল ক্যামেরা, ২০ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা ও ৮ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা।এতে রয়েছে হুয়াওয়ের নিজস্ব প্রসেসর কিরিন ৯৮০। প্রসেসরটি তৈরি করা হয়েছে অত্যাধুনিক ৭ ন্যানোমিটার প্রযুক্তি ব্যবহার করে। মেট ২০ প্রো ফোনে থাকছে ৪২০০ এমএএইচ ব্যাটারি।উন্মচনের সময় ফোনটির সর্বনিম্ন দাম নির্ধারণ করা হয় ৭৯৯ ইউরো। দেশের বাজারে ফোনটির দাম কতো হবে তা জানায়নি হুয়াওয়ে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Bottom Ad [Post Page]