Full width home advertisement

Travel the world

Climb the mountains

Post Page Advertisement [Top]

সাফারিতে সংরক্ষিত পাসওয়ার্ড দেখার উপায়

সাফারিতে সংরক্ষিত পাসওয়ার্ড দেখার উপায়


ইন্টারনেট দুনিয়ায় প্রতিদিন অসংখ্য ওয়েবসাইট ব্রাউজ করেন ব্যবহারকারীরা। বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ করতে হলে ইউজার নাম ও পাসওয়ার্ডের প্রয়োজন হয়। পাসওয়ার্ড বারবার টাইপ করার ঝামেলা পোহাতে ওয়েব ব্রাউজারে তা সংরক্ষণের সুবিধা রয়েছে।হঠাৎ অন্য আরেকটি ডিভাইসে কোনো ওয়েবসাইট লগইন করার প্রয়োজন হলো, কিন্তু অনেকে পাসওয়ার্ড ভুলে যান। এমন সময় চাইলে পূর্বের ব্রাউজারে সংরক্ষিত পাসওয়ার্ডটি দেখে নেয়া যায়।কিভাবে সাফারি ব্রাউজারের সংরক্ষিত পাসওয়ার্ড দেখা যাবে তা এই টিউটোরিয়ালে তুলে ধরা হলো।প্রথমে সাফারি ব্রাউজার চালু করতে হবে। এরপর উপরের বাম পাশের মেনু থেকে ‘safari’ তে ক্লিক করে ‘preferences’ এ যেতে হবে।



এরপর একটি নতুন পেইজ চালু হবে সেখান থেকে পাসওয়ার্ড ট্যাবে যেতে হবে।তাহলে ‘safari passwords are locked’ একটি অপশন আসবে। সেখান পিসির এডমিন পাসওয়ার্ড দিতে হবে।



এরপর নতুন একটি পেইজ চালু হবে। সাফারিতে লগইন করা সবগুলো সাইটের পাসওয়ার্ড সেখান থেকে দেখা যাবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Bottom Ad [Post Page]