Full width home advertisement

Travel the world

Climb the mountains

Post Page Advertisement [Top]

হুয়াওয়ে মেট ২০ সিরিজের ফোন সফটওয়্যার আপডেট এনেছে প্রতিষ্ঠানটি

হুয়াওয়ে মেট ২০ সিরিজের ফোন  সফটওয়্যার আপডেট এনেছে প্রতিষ্ঠানটি


হুয়াওয়ে মেট ২০ সিরিজের ফোন উন্মোচনের মাস পেরোয়নি। এমনকি এখনো সব দেশে পৌঁছায়নি ফোনগুলো। এরই মধ্যে একটি সফটওয়্যার আপডেট এনেছে প্রতিষ্ঠানটি।অ্যান্ড্রয়েড অথোরিটি এক প্রতিবেদনে জানাচ্ছে, যুক্তরাজ্য ও দক্ষিণ আফ্রিকার ব্যবহারকারীরা আপডেটটি পেয়েছেন।

আপডেটটিতে ওটিএ পাওয়া যাবে বলে প্রত্যাশা করা হয়েছে। যার সাইজ হবে ৪৯১ মেগাবাইট। এছাড়াও ইএমইউআই ৯ হবে ৯.০.০.১২৬, সঙ্গে থাকবে অক্টোবর সিকিউরিটি প্যাথ আপডেট। যদিও ওয়ানপ্লাস সিক্স-টি ইতোমধ্যে নভেম্বর প্যাথ আপডেট পেয়েছে।এর বাইরেও এতে আরও বেশি কিছু নতুন ফিচার পাওয়া যাবে বলে জানাচ্ছে প্রতিদেবনটি। যেখানে বলা হচ্ছে, মেট ২০ প্রো ক্যামেরা স্যুট, ফিল্টার ও আরও বেশি ইফেক্ট পাওয়া যাবে। পাওয়া যাবে এআই কালার ব্যাকগ্রউন্ড ব্লার, ভিন্টেজ ফিল্টার অপশনও থাকছে ফোনের ভিডিও মোডে।এছাড়াও মেট ২০ প্রো পাচ্ছে নতুন ক্যামেরা ফিচার এআই জুম। যা দিয়ে মূলত ভিডিও করার সময় কোন কিছুতে ফোকাস অ্যাডজাস্ট করে নেওয়া যাবে।হুয়াওয়ের মেট ২০ সিরেজের সর্বশেষ বাজারে আনা চার মডেলের ফোনগুলোর বিশেষত্ব ভালো মানের ক্যামেরা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Bottom Ad [Post Page]