Full width home advertisement

Travel the world

Climb the mountains

Post Page Advertisement [Top]

বই পড়ে শোনাবে অডিবল

বই পড়ে শোনাবে অডিবল


পাতা উল্টে বই পড়ার দিন মনে হয় শেষ হতে চললো! বিভিন্ন দেশে জনপ্রিয় অডিও বুক সার্ভিস অডিবল এবার ভারতেও চালু করেছে ই-কমার্স জায়ান্ট অ্যামাজন।সার্ভিসটির মাধ্যমে গ্রাহকরা মাসিক সাবস্ক্রিপশনের ভিত্তিতে পছন্দের বইয়ের অডিও শুনতে পারবেন।শুরুতে সাধারন ব্যবহারকারীরা বিনামূল্যে ৩০ দিন অডিবলের সেবা নেওয়ার সুযোগ পাচ্ছেন। আর অ্যামাজনের প্রাইম গ্রাহকরা পাচ্ছেন ৯০ দিন।

অ্যামাজন কর্তৃপক্ষ জানিয়েছে, অ্যান্ড্রয়েড ও আইফোন ব্যবহারকারীরা অডিবল অ্যাপ ইনস্টল করে বইয়ের অডিও শুনতে পারবেন।অ্যামাজন ক্লাউড প্লেয়ারের মাধ্যমে বা অডিবলের ওয়েবসাইটে গিয়ে লগইন করেও বইয়ের অডিও শোনা যাবে।ভারতে দুই লাখের বেশি বই থেকে পছন্দের অডিও বেছে নেওয়া যাবে। রয়েছে বৈজ্ঞানিক কল্পকাহিনী, ফ্যান্টাসি, রোমান্স, মিস্ট্রি, ইয়ং অ্যাডাল্ট, স্পিরিচুয়ালি, বায়োগ্রাফিস, বিজনেস এবং সেলফ ডেভেলপমেন্টসহ বিভিন্ন ধরনের বই।প্ল্যাটফর্মটিতে নিয়মিত ভারতীয় ও আন্তজার্তিক বইয়ের সংখ্যা বাড়ানো হবে জানিয়েছে অ্যামাজন।

অডিবলের মাসিক সাবস্ক্রিপশন ফি ২৩০ টাকা। ছয় ও ১২ মাসের সাবস্ক্রিপশন যথাক্রমে ১৫৫০ ও ২৭০০ টাকা।এর আগে চলতি বছরের জানুয়ারিতে বিশ্বের ৪৩টি দেশের সঙ্গে ভারতেও নয়টি ভাষায় অডিওবুক সার্ভিস চালু করেছিল টেক জায়ান্ট গুগল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Bottom Ad [Post Page]