Full width home advertisement

Travel the world

Climb the mountains

Post Page Advertisement [Top]

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ বুঝে নিচ্ছে বাংলাদেশ কমিউনেকশন স্যাটেলাইট কোম্পানি লিমিটিড (বিসিএসসিএল

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ বুঝে নিচ্ছে বাংলাদেশ কমিউনেকশন স্যাটেলাইট কোম্পানি লিমিটিড (বিসিএসসিএল



উৎক্ষেপণে ছয় মাসের মাথায় বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ বুঝে নিচ্ছে বাংলাদেশ কমিউনেকশন স্যাটেলাইট কোম্পানি লিমিটিড (বিসিএসসিএল)।বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের স্যাটেলাইট প্রকল্প অফিস থেকে কাজ গুছিয়ে কোম্পানির হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়েছে। নভেম্বরের মধ্যে বিসিএসসিএল স্যাটেলাইটটি বুঝে নেবে।ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বারের উপস্থিতিতে বুধবার এই স্যাটেলাইট হস্তান্তর নিয়ে বৈঠকও হয়েছে।বৈঠকে বিসিএসসিএল বোর্ডের চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ বলেন, তারা তাদের বাণিজ্যিক কার্যক্রমের দিকে মনযোগী হয়েছেন। এখন কোম্পানির কাছে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ আসা গুরুত্বপূর্ণ ।



গত ১১ মে স্যাটেলাইটটি মহাকাশে উৎক্ষেপণ করা হয়। নিজ কক্ষপথ ১১৯ দশমিক ১ ডিগ্রিতে পৌঁছানো পর এটির ইন অরবিট টেস্ট (আইওটি)সহ নানা ধরনের পরীক্ষা-নিরীক্ষা সবই সম্পন্ন হয়েছে।
এর মধ্যে সেপ্টেম্বরে ঢাকায় অনুষ্ঠিত সাফ চাম্পিয়নশিপ সরাসরি সম্প্রচার করার পরীক্ষাতেও এটি সফলতা দেখিয়েছে। পরে স্যাটেলাইটের মাধ্যমে দুবাইতে এশিয়াকাপ ক্রিকেটের সম্প্রচারসহ আরও কিছু পরীক্ষা-নিরীক্ষাও করেছে বাংলাদেশ টেলিভিশন।
একইসঙ্গে অন্য কয়েকটি বেসরকারি টেলিভিশনের সঙ্গেও বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর পরীক্ষা সম্পন্ন হয়েছে।
স্যাটেলাইটটিকে ব্যবসায়িকভাবে সফল করতে ইতোমধ্যে থাইল্যান্ডের কোম্পানি থাইকমের সঙ্গে চুক্তি করেছে বিসিএসসিএল। ফলে আন্তর্জাতিক বাজারের ব্যবসার দিকটি তারাই দেখবে।
সব মিলে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করতে সরকারের খরচ হয়েছে দুই হাজার ৭৬৫ কোটি টাকা। আগামী সাত বছরের মধ্যে এ খরচ উঠবে আসবে বলে হিসাব করেছে উৎক্ষেপণকারী সংস্থা বিটিআরসি।
ইতোমধ্যে সরকারের বেশ কয়েকটি মন্ত্রণালয় এ স্যাটেলাইট থেকে সংযোগ নিতে আগ্রহ দেখিয়েছে। তাছাড়া কোম্পানির পক্ষ থেকে সেবা নিতে ৪৫ মন্ত্রণালয় ও বিভাগকে চিঠি দেওয়া হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Bottom Ad [Post Page]