Full width home advertisement

Travel the world

Climb the mountains

Post Page Advertisement [Top]

দেড় লাখ টাকার ফোল্ডেবল ফোন মার্চে

দেড় লাখ টাকার ফোল্ডেবল ফোন মার্চে


২০১৯ সালের মার্চে স্যামসাং তাদের ফোল্ডেবল ফোন বাজারে আনবে। ফোনটিতে ফাইভজি থাকবে বলে একটি সূত্র নিশ্চিত করেছে।সোমবার ওই সূত্র জানিয়েছে, ফাইভজি নেটওয়ার্ক সমৃদ্ধ গ্যালাক্সি এস১০ নামের ওই ফোনটি মার্চেই বাজারে ছাড়বে স্যামসাং।তার আগে ফেব্রুয়ারিতেই প্রতিষ্ঠানটি গ্যালাক্সি এস১০ উন্মোচন করতে পারে। এরপর ফোল্ডেবল ফোন হিসেবে গ্যালাক্সি এফ এবং এস১০ এর মধ্যে যেকোন একটিতে ফাইভজি দেবে স্যামসাং।

আর সেটা এস১০ হওয়ার সম্ভাবনাই বেশি বলে জানায়।এর আগে গত বুধবার সানফ্রান্সিসকোতে স্যামসাংয়ের ডেভেলপার সম্মেলনে দেখা মিলেছে জনপ্রিয় ব্র্যান্ডটির ফোল্ডেবল ফোনের।সেখানে স্যামসাং ইলেক্ট্রনিক্সের মোবাইল প্রোডাক্ট মার্কেটিং বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জাস্টিন ডেনিসন ফোনটির কিছু ফিচার জানান। সেখান থেকে জানা যায়, ফোল্ডেবল ডিভাইসটি ভাঁজ করা অবস্থায় পকেটে রাখা যাবে। ভাঁজ অবস্থায় এটি ৪.৬ ইঞ্চি এবং তা মেলে ধরলে ৭ দশমিক ৪ ইঞ্চির ডিসপ্লেতে পরিণত হবে।তার আগে প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট ডি জে কোহ জানান, প্রাথমিক অবস্থায় ফোনটি ১০ লাখ ইউনিট বাজারে ছাড়া হতে পারে।ইতোমধ্যে বিভিন্ন সূত্রের খবর এবং স্যামসাংয়ের ইভেন্টটির পর প্রযুক্তি বিশেষজ্ঞরা ধারণা করছেন, ফোনটির দাম হতে পারে ১৭৭০ মার্কিন ডলার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Bottom Ad [Post Page]