Full width home advertisement

Travel the world

Climb the mountains

Post Page Advertisement [Top]

ফাইভজির জন্য প্রস্তুত দীর্ঘতম সমুদ্র সেতু

ফাইভজির জন্য প্রস্তুত দীর্ঘতম সমুদ্র সেতু


সমুদ্রের ওপরে নির্মিত চীনের হংকং-ঝুহাই-ম্যাকাও সেতুতে অচিরেই ফাইভজি চালু হবে।ব্রিজের নেটওয়ার্ক অপারেটর জেটিই কর্পোরেশনের ল্যান অফিসের ভাইস জেনারেল ম্যানেজার ফাং ঝেং তথ্যটি নিশ্চিত করেছেন।তিনি বলেন, বিশেষজ্ঞ ও কর্মীরা সম্পূর্ণ সেতুটিতে ফাইভজি কাভার করার জন্য উপকূলীয় অঞ্চলের যে অপটিক্যাল ফাইবারের কাভারেজ পরিসীমা ১০ কিলোমিটার, সেটা বাড়িয়ে দ্বিগুণ করে ২০ কিলোমিটার করেছে।

যাতে করে সেতুটির সম্পূর্ণ এলাকায় শক্তিশালী সিগনাল নিশ্চিত করা যায়।ফাং আরও জানান, সেতুটিতে ওয়্যারলেস টেকনোলজি, উচ্চমান সম্পন্ন পণ্য ও চীনের টেলিকম সেক্টরের অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয়ে ঘটানো হয়েছে।হংকং-ঝুহাই-ম্যাকাও সেতুতে এখন ইন্টারনেট অব থিংসের (আইওটি) অ্যাক্সেসও প্রস্তুত। এখন অপেক্ষা শুধু  ফাইভজি চালু হওয়ার।সেতুটি চালু হওয়ায় হংকং ও ম্যাকাওয়ের মধ্যে দূরত্ব আড়াই ঘণ্টা কমে এসেছে। আগের তিন ঘণ্টার পথ এখন আধা ঘণ্টায় যাতায়াত করা যাবে। নয় বছর ধরে ২ হাজার কোটি ডলার ব্যয়ে নির্মিত হয়েছে ৫৫ কিলোমিটার লম্বা সেতুটি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Bottom Ad [Post Page]