Full width home advertisement

Travel the world

Climb the mountains

Post Page Advertisement [Top]

৩২ কোটি ৬০ লাখ সক্রিয় টুইটারে

৩২ কোটি ৬০ লাখ সক্রিয় টুইটারে


মাইক্রো ব্লগিং সাইট টুইটারের আয় আগের প্রান্তিকগুলোর চেয়ে বেড়েছে। চলতি বছরের তৃতীয় প্রান্তিকে মাধ্যমটি আয় করেছে ৭৫ কোটি ৮০ লাখ মার্কিন ডলার।আয় বাড়ানোর পিছনে মূল অবদান রেখেছে এর ব্যবহারকারীরা। আগের প্রান্তিকের চেয়ে এবার ব্যবহারকারী বেড়েছে। এখন টুইটারে মাসে সক্রিয় ব্যবহারকারী থাকছেন ৩২ কোটি ৬০ লাখ।

মাধ্যমটি তৃতীয় প্রান্তিকের ফলাফলে বলছে, এই আয় আগের চেয়ে ২৯ শতাংশ বেড়েছে। আর বিজ্ঞাপন থেকেই শুধু আয় এসেছে ৬৫ কোটি ডলার।প্রধান নির্বাহী জ্যাক ডরসি এক বিবৃতি দিয়ে বৃহস্পতিবার বলেছে, আমরা প্রতিদিনই চেষ্টা করছি টুইটারকে আরও উন্নত করতে এবং একে আরও মূল্যবান করতে। একে যতোটা সম্ভব ‘সুস্থ’ মাধ্যম রাখা এবং এর মধ্য দিয়ে নিজেদের অগ্রগতিকে ধরে রাখা।

তিনি বলেন, আমরা চেষ্টা করছি ভূয়া, অন্যের ক্ষতি করে এবং স্প্যামিং অ্যাকাউন্টগুলোকে সরিয়ে ফেলতে। আমরা চেষ্টা করছি একে অন্যের সঙ্গে যেন সহজেই যোগাযোগ রাখতে পারে এবং ইভেন্ট, টপিকস ও ব্যক্তির আগ্রহগুলো প্রাধান্য পায় সেদিকে নজর রাখতে।মাধ্যমটিতে প্রতি বছর ৫০ শতাংশ করে বিজ্ঞাপন এনগেজমেন্ট বাড়ছে।এই প্রান্তিকে এমন ইতিবাচক ফলাফল আমাদের এটা মনে করিয়ে দেয় যে, আমরা ঠিক পথেই এগোচ্ছি। মানুষ আমাদের সঙ্গে যুক্ত হতে আস্তা রাখতে পারছে। আমরা চাই একটি সুস্থ মাধ্যম হিসেবে নিদেজের সুনাম ধরে রাখতে, বলেন ডরসি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Bottom Ad [Post Page]