Full width home advertisement

Travel the world

Climb the mountains

Post Page Advertisement [Top]

কার্জন হলে রোবটের মেলা বসেছিল

কার্জন হলে রোবটের মেলা বসেছিল


মঞ্চে বসে আছেন অতিথিরা। আর তার সামনেই সারি সারি বিভিন্ন আকৃতির রোবট। এদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান নেনো রোবট তার যান্ত্রিক শরীর নিয়ে মঞ্চের সামনে দাড়িয়ে অতিথিদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য উপস্থাপন করেন।এর কিছুক্ষণ পরেই প্রধান অতিথি বেলুন উড়িয়ে মূল পর্বের উদ্বোধন করেন। আর এ অংশটুকু অতিথিদের মাথার ওপর ঘুরে ভিডিও ধারণ করার দায়িত্ব পালন করছেন আরেকটি ড্রোন রোবট।শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল ছিল রোবটময়।

সব কিছুতেই ছিল রোবটের ছোঁয়া।চলতি বছরে ডিসেম্বরে ফিলিপাইনের ম্যানিলাতে অনুষ্ঠেয় ২০তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশ দল নির্বাচনের জন্য প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো বাংলাদেশ রোবট অলিম্পিয়াড ২০১৮।আয়োজনের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।এর আগে কার্জন হলে আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানের বক্তৃতা পর্ব অনুষ্ঠিত। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, আজ আমি একটা ঐহিতাসিক মুহূর্তের সাক্ষী হতে পারছি। দেশের প্রথম রোবট অলিম্পিয়াডের উদ্বোধন করতে পারছি।তিনি বলেন, প্রযুক্তিকে কাজে লাগিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। নতুন নতুন উদ্ভাবন নিয়ে কাজ করতে হবে। শিশুদের মনের জগতে চিন্তাগুলো প্রকাশের সুযোগ করে নিতে হবে আমাদের। তাহলেই তরুণদের হাত ধরে এগিয়ে যাবে দেশ।

রোবট কখনেই মানুষের প্রতিদ্বন্ধী হবে না।ডেটাসফটের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব জামান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা সৌভাগ্যবান প্রজন্ম। বিশ্বে চতুর্থ শিল্প বিপ্লব চলছে। তোমরা সে সময় রোবট অল্পিম্পিয়াডে অংশগ্রহণ করছো।উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপার্সন ড. লাফিফা জামাল ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মুনির হাসান।উদ্বোধনী অনুষ্ঠানের পর শুরু হয় আয়োজনের মূল পর্ব। এতে সারা দেশে থেকে আগত শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। ৭ থেকে ১৮ বছরের শিশু-কিশোররা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।শিক্ষার্থীদের নিয়ে মিশন চ্যালেঞ্জ, ক্রিয়েটিভ ক্যাটাগরি, রোবট ইন মুভি, রোবটিক বুদ্ধি ও কুইজ প্রতিযোগিতা ইত্যাদি বিভাগে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।

অলিম্পিয়াডে কথা হয় প্রতিযোগিতায় অংশগ্রহণকারী মতিঝিল সরকারী বালক উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণীর শিক্ষার্থী মো. নাসিফের সঙ্গে।তিনি জানান, এমন বুদ্ধিবৃত্তিক প্রতিযোগীতা আরও হওয়া উচিত। তাহলে নিজের প্রতিভাবে বিকাশ করা সুযোগ পাওয়া যায়। নারায়নগঞ্জ আইডিয়াল স্কুল থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে এসেছে ১১ জন শিক্ষার্থী।রোবট অলিম্পিয়াডের অনুষ্ঠানে বিভিন্ন পর্বে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জনতা ব্যাংকের চেয়ারম্যান লুনা শামসুদ্দোহা ও বাংলাদেশে আইএসপি অ্যাসোসিয়েশনের সভাপতি আমিনুল হাকিম প্রমুখ।বিকালে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান। এতে প্রথম তিন বিজয়ীর জন্য ছিলো গোল্ড, সিলভার ও ব্রোঞ্জ মেডেল। পাশাপাশি আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অংশগ্রহণের সুযোগ ও অন্যান্য আর্থিক বা সমমানের পুরস্কার।রোবট অলিম্পিয়াডের আয়োজন ও ব্যবস্থাপনার দায়িত্ব ছিলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স অ্যান্ড মেকাট্ররিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Bottom Ad [Post Page]