Full width home advertisement

Travel the world

Climb the mountains

Post Page Advertisement [Top]

আইফোন চার্জিং সমস্যার সমাধান হলো আপডেটে

আইফোন চার্জিং সমস্যার সমাধান হলো আপডেটে


আইফোন ১০এস ও ১০এস ম‍্যাক্স নিয়ে চার্জ জনিত ঝামেলায় পড়েছিলেন অনেক গ্রাহক। সমস্যার সমাধানে আইওএসের নতুন আপডেট এনেছে টেক জায়ান্ট অ‍্যাপল।আইওএস ১২.০.১ নামের আপডেটটির সাইজ ১০৪ দশমিক ৭ মেগাবাইট। এতে নতুন আইফোনের চার্জিং সমস্যা, নেটওয়ার্ক ও ওয়াইফাই জনিত বাগ,  ভিডিও অ‍্যাপে সাবটাইটেল দেখার সমস্যা ও ব্লুটুথ ডিভাইস সংযোগসহ বেশ কিছু নিরাপত্তামূলক ত্রুটির সমাধান করা হয়েছে।গত মাসে আইফোন ১০এস ও ১০এস ম‍্যাক্স বাজারে আসে। পরে অনেক ব‍্যবহারকারী অভিযোগ করেন যে, স্লিপ মোডে থাকা অবস্থায় নতুন আইফোন চার্জ দিলে হয় না। সাধারণত স্লিপ মোডে থাকা আইফোন চার্জে যুক্ত করলে পপআপ নোটিফিকেশনে দেখায়, ডিভাইসটি চার্জ হচ্ছে। কিন্তু নতুন দুই আইফোনে তা দেখাচ্ছিল না। অনেক ১০এস ম‍্যাক্স ডিভাইস স্লিপ মোডে চার্জিং ক‍্যাবল যুক্ত করলে ডিভাইসটি হ্যাং করছে বা ফ্রিজ হয়ে যাচ্ছে।নতুন আপডেটে এই সমস্যাগুলোর সমাধান মিলবে। সংস্করণটি ইন্সটল করতে ডিভাইসের সেটিংস অপশন থেকে জেনারেল এ গিয়ে সফটওয়্যার আপডেট অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করলে সেখানে হালনাগাদ সংস্করণটি দেখাবে। তারপর ডাউনলোড ও ইন্সটল বাটনে ক্লিক করে ফোনে তা ইন্সটল করে নেয়া যাবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Bottom Ad [Post Page]