Full width home advertisement

Travel the world

Climb the mountains

Post Page Advertisement [Top]

সনি নতুন গেইম কনসোল আনছে!

সনি নতুন গেইম কনসোল আনছে!


জাপানি প্রতিষ্ঠান সনির প্রেসিডেন্ট জানিয়েছে, তারা নতুন একটি গেইমিং কনসোল উন্নয়নে কাজ করছে।‘পরবর্তী প্রজন্মের জন্য নতুন হার্ডওয়্যার’ নিযে সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে কেনিচিরো ইয়োশিদা তাদের নতুন কনসোল নিয়ে আসার কথা জানান।তিনি বলেন, সনির সর্বশেষ গেইম কনসোল প্লেস্টেশন৪ এর উত্তরসূরী আনতে কাজ শুরু করেছেন। তবে এখন আমরা নতুন প্রজন্মের হার্ডওয়্যার আনাটা জরুরি মনে করছি।তবে সনির প্রেসিডেন্ট পরবর্তী ‘প্লেস্টেশন ৫’ নামে আনবে কিনা সে সম্পর্কে কিছুই বলেননি।সনি এমন একটা সময় এই ঘোষণা দিল যখন, যখন গেইম নিয়ে কাজ করা বিভিন্ন প্রতিষ্ঠান একটি স্ট্রিমিং সেবার মাধ্যমে নতুন করে কাজ করতে যাচ্ছে।মার্কিন সংবাদ মাধ্যম সিএনবিসি জানায়, সনি নতুন গেইম কনসোল আনছে এমন গুঞ্জন ইতোমধ্যেই শোনা যাচ্ছে। তবে, ট্যাবলেট আর মোবাইল ফোনে গেইম স্ট্রিমিংয়ের জনপ্রিয়তা বাড়ার এই সময়টি প্রতিষ্ঠানটি কীভাবে নেবে তা নিয়েও প্রশ্ন তুলেছেন এই খাতের পর্যবেক্ষকরা।এছাড়াও সনি তাদের পুরাতন গেইমগুলো নতুন করে খেলার সুযোগ দিতে উন্নত রেজুলেশেনে আনার কাজ করছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Bottom Ad [Post Page]