Full width home advertisement

Travel the world

Climb the mountains

Post Page Advertisement [Top]

স্মার্ট স্পিকারের বাজারে অ্যামাজনই রাজা

স্মার্ট স্পিকারের বাজারে অ্যামাজনই রাজা


যুক্তরাষ্ট্রের স্মার্ট স্পিকারের বাজারে বেশ কয়েক বছর ধরেই রাজত্ব করে আসছে অ্যামাজন। এবারও এক জরিপে দেখা গেছে, স্মার্ট স্পিকার বাজারের অধিকাংশই দখল করে রেখেছে ই-কমার্স জায়ান্টটি।সম্প্রতি স্ট্র্যাটেজি অ্যানালিটিকস এক হাজার স্মার্টস্পিকার ব্যবহারকারীর ওপরে জরিপ চালায়। সেখানে দেখা যায়, সবচেয়ে জনপ্রিয় শীর্ষ ১০ স্মার্ট স্পিকার মডেলের ৮ টিই অ্যামাজনের ইকো সিরিজের। ইকো, ইকো ডট, ইকো প্লাস, ইকো স্পট, ইকো শো, ইকো ডট কিডস এডিশন এই আট মডেলের ডিভাইসের দখলে রয়েছে ৬৩ শতাংশ মার্কেট শেয়ার। এর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত মডেলটি হলো অ্যামাজন ইকো।



অ্যামাজনের পরে সবচেয়ে বেশি মার্কেট শেয়ার ধরে রেখেছে গুগল। তাদের তৈরি স্মার্টস্পিকার গুগল হোম, গুগল হোম ম্যাক্স ও গুগল হোম মিনি সম্মিলিতভাবে ১৭ শতাংশ মার্কেট শেয়ার ধরে রেখেছে। তালিকায় অ্যাপল হোমপডের অবস্থান রয়েছে নয় নম্বরে। সবচেয়ে নিচে রয়েছে গুগল হোম ম্যাক্স।অ্যামাজনের ইকো ও গুগলের হোম সিরিজের স্মার্ট স্পিকারগুলোর দাম শুরু হয়েছে ৪৯ ডলার থেকে। অন্যদিকে, গত ফেব্রুয়ারিতে বাজারে আসা অ্যাপল হোমপডের মূল্য ৩৯৯ ডলার।এ কারণে ধারণা করা হচ্ছে, শীঘ্রই কম দামের একটি হোমপড বাজারে আনবে অ্যাপল। আগামী ৩০ অক্টোবরের ইভেন্টের নতুন হোমপডটির দেখা মিলতে পারে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Bottom Ad [Post Page]