Full width home advertisement

Travel the world

Climb the mountains

Post Page Advertisement [Top]

পিছু ছাড়ছে না মাইক্রোসফটের। অপারেটিং সিস্টেমটির ত্রুটি

পিছু ছাড়ছে না মাইক্রোসফটের। অপারেটিং সিস্টেমটির ত্রুটি


অক্টোবর মাসের উইন্ডোজ ১০ আপডেট নিয়ে ঝামেলা যেন পিছু ছাড়ছে না মাইক্রোসফটের। অপারেটিং সিস্টেমটির ত্রুটি সারিয়ে আনা নতুন আপডেটেও ত্রুটি দেখা গেছে।

প্রতি মাসের মতো চলতি মাসে অপারেটিং সিস্টেমটির নতুন আপডেট এনেছিল মাইক্রোসফট। সেই আপডেটের পরে কিছু গ্রাহক কম্পিউটার থেকে ফাইল ডিলিট হয়ে যাওয়ার অভিযোগ তুলেছিলেন। পরবর্তীতে সেই সমস্যা সমাধান করে আপডেট আনে প্রতিষ্ঠানটি।

কিন্তু সেই আপডেটে পাওয়া গেছে নতুন ত্রুটি।একাধিক গ্রাহক জানিয়েছেন নতুন আপডেটের পরে ‘ব্লু স্ক্রিন ডেথ’ হচ্ছে। অর্থাৎ কম্পিউটারের স্ক্রিন নীল হয়ে গিয়ে তা কাজ করা বন্ধ করে দিচ্ছে। এইচপি গ্রাহকরা এই সমস্যার সম্মুখীন হচ্ছেন।মাইক্রোসফট ফোরামে এক পোস্টে জানানো হয়েছে, একটি এইচপি এলিটডেস্ক ৮০০জি৩ কম্পিটার এই আপডেটের পরে আর বুট হয়নি।

এইচপির একাধিক কম্পিউটারে এই সমস্যার সম্মুখীন হয়েছে। এই আপডেটের পরে কম্পিউটারের নীল স্ক্রিন দেখা যাচ্ছে এবং তা কাজ করা বন্ধ করে দিচ্ছে।এছাড়া এইচডি ছাড়াও আরো কিছু ল্যাপটপে এমন সমস্যা দেখা গেছে বলে টুইটার ও রেডিটে একাধিক গ্রাহক অভিযোগ তুলেছেন।মাইক্রোসফটের পক্ষ থেকে বলা হয়েছে, এই সমস্যা সম্পর্কে আমরা অবগত হয়েছি। দ্রুত সমাধানের চেষ্টা করছি। তবে এইচপির পক্ষ থেকে অফিসিয়ালভাবে কোন বক্তব‍্য পাওয়া যায়নি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Bottom Ad [Post Page]