Full width home advertisement

Travel the world

Climb the mountains

Post Page Advertisement [Top]

স্কাইপে নির্দেশেই খাশোগি হত্যা!

স্কাইপে নির্দেশেই খাশোগি হত্যা!


সৌদি সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার জন্য দেশটি থেকে স্কাইপের মাধ্যমে নির্দেশ গিয়েছিল।সংবাদ মাধ্যম রয়টার্স জানিয়েছে, তুরস্কের কনস্যুলেটে খাশোগিকে হত্যার ওই নির্দেশ দেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের অতি ঘনিষ্ঠ সৌদ আল-কাহতানি। তিনিই স্কাইপেই খাশোগির সঙ্গে বাদানুবাদে জড়ানোর পর তাকে হত্যা করার নির্দেশ দেন।

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে গত তিন বছরে আল-কাহতানির ঘনিষ্ঠতা গড়ে ওঠে। তিনিই ক্রাউন প্রিন্সের সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টগুলো দেখভাল করতেন। যুবরাজের অভিষেকের পর দেশটির বেশ কয়েকজন ধনী ব্যক্তিকে আটক করার পেছনেও তার পরিকল্পনা ছিল।গত বছর লেবাননের সাবেক প্রধানমন্ত্রী সাদ হারিরিকে তিনিই গ্রেপ্তার করতে বলেছিলেন। এখন সর্বশেষ জামাল খাশোগি হত্যার সঙ্গেও তারই নাম আসলো সবার আগে।

এর আগে ২ অক্টোবর খাশোগি ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেট ভবনে ঢোকার সঙ্গে সঙ্গে তাকে সেখানে আটক করা হয়েছিল বলে গোয়েন্দা সংস্থাগুলোর সূত্রের বরাতে বলেছে রয়টার্স।আটকের পর কাহতানি স্কাইপের মাধ্যমে সরাসরি ইস্তাম্বুলে কনস্যুলেটের সঙ্গে যুক্ত হন। সেখানে খাশোগির সঙ্গে তার উত্তপ্ত বাক্য বিনিময় হলে এক পর্যায়ে তাকে হত্যা করার নির্দেশ দেন।খাশোগিতে হত্যার কথা প্রথম থেকেই তুরস্ক বলে আসলেও সৌদি সরকার তা স্বীকার করেনি। অবশেষে হত্যার ১৭ দিন পর সৌদি সরকার শনিবার স্বীকার করে খাশোগি নিহত হয়েছেন। এর আগ পর্যন্ত দেশটি খাসোগি নিখোঁজের ব্যাপারে কিছু জানা নেই বলে জানিয়েছিল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Bottom Ad [Post Page]