Full width home advertisement

Travel the world

Climb the mountains

Post Page Advertisement [Top]

গুগল ক্রোম ওএসে অ‍্যান্ড্রয়েড ম‍্যাসেজ ব‍্যবহারের সুবিধা যুক্ত হচ্ছে

গুগল ক্রোম ওএসে অ‍্যান্ড্রয়েড ম‍্যাসেজ ব‍্যবহারের সুবিধা যুক্ত হচ্ছে


গুগল ক্রোম ওএসে অ‍্যান্ড্রয়েড ম‍্যাসেজ ব‍্যবহারের সুবিধা যুক্ত হচ্ছে। ইতোমধ‍্যে গুগল বিষয়টি নিয়ে নীরবে পরীক্ষাও চালিয়েছে।প্রযুক্তি বিষয় সংবাদ মাধ‍্যম ক্রোম আনবক্সে প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে এমন তথ্য।প্রতিবেদনটিতে বলা হয়, অনেক ক্রোম ওএস ডেভেলপার তাদের চ‍্যানেলে একটি নতুন অপশনের ফিচার পেয়েছে।

যেটা ব‍্যবহার করে ক্রোমবুকে বার্তা পাঠানো যাবে। তবে এই ফিচার সেটআপ সম্পর্কে গুগলের পক্ষ থেকে বিস্তারিত কোন তথ‍্য জানানো হয়নি।ইতোমধ‍্যে কয়েকজন পিক্সেলবুক ব‍্যবহারকারী তাদের ডিভাইসে অ‍্যান্ড্রয়েড ম‍্যাসেজ সেটআপের ফিচারটি পেয়েছেন।  স্মার্টলক অপশনে ফিচারটি দেখানো হয়েছে।বর্তমানে শুধু ডেভেলপাররা ফিচারটি ব‍্যবহার করতে পারলেও শিগশিরই সব ক্রোম ওএস ব‍্যবহারকারী এই সুবিধা পাবেন। এতে করে অ্যান্ড্রয়েড ফোন ও ক্রোম ওএসে বার্তা আদান প্রদান আরও সহজ হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Bottom Ad [Post Page]