Full width home advertisement

Travel the world

Climb the mountains

Post Page Advertisement [Top]

গুগল ম্যাপের উপর নির্ভরতা বেড়েই চলছে

গুগল ম্যাপের উপর নির্ভরতা বেড়েই চলছে


গুগল ম্যাপের উপর নির্ভরতা বেড়েই চলছে। রাস্তার খোঁজের সঙ্গে সঙ্গে গুগল ম্যাপের স্ট্রিট ভিউ ভার্চুয়াল ভ্রমণেরও একটা পথ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু সেই ভ্রমণ যে কারোর বিবাহ বিচ্ছেদ ডেকে আনতে পারে, তা কি কেউ ভাবতে পারেন?

সম্প্রতি এমনটাই ঘটেছে পেরুতে। জনৈক ব্যক্তি গুগল ম্যাপের স্ট্রিট ভিউ ঘাঁটতে গিয়ে যা আবিষ্কার করলেন, তা তাঁর বিয়ে ভাঙার পক্ষে যথেষ্ট।


ভদ্রলোক পেরুর রাজধানী লিমা শহরের একটি সেতুর খোঁজ করছিলেন গুগল ম্যাপের স্ট্রিট ভিউতে। ঘাঁটতে ঘাঁটতে তাঁর মুঠোফোনে উঠে এলো এক আশ্চর্য দৃশ্য। দেখতে পেলেন, তাঁর স্ত্রী এক অন্য লোকের ঘনিষ্ঠ দৃশ্য। যা দেখে অনুমান করতে কষ্ট হয়নি যে, সম্পর্কটা ঠিক কী।

তিনি দেখেছিলেন, এক পার্কের বেঞ্চে তাঁর স্ত্রী বসে রয়েছেন এবং তাঁর কোলে মাথা রেখেছেন এক অচেনা পুরুষ। এই দৃশ্য দেখে এতটাই ভেঙে পড়েন ওই ব্যক্তি যে তিনি ডিভোর্সের মামলা আনেন তার স্ত্রীর বিরুদ্ধে।

তবে ওই ছবিগুলি ২০১৩ সালের। সেই সময়েই গুগল স্ট্রিট ভিউ ক্যামেরা ওই ছবিগুলো তুলেছিল।

প্রসঙ্গত, গুগল ম্যাপের স্ট্রিট ভিউ ক্যামেরায় অজস্র আজব দৃশ্য ধরা পড়েছে এখনও পর্যন্ত। তার মধ্যে ভৌতিক কাণ্ডও রয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Bottom Ad [Post Page]