Full width home advertisement

Travel the world

Climb the mountains

Post Page Advertisement [Top]

প্রযুক্তি পণ‍্য নির্মাতা প্রতিষ্ঠান আসুস জেনফোন ম‍্যাক্স সিরিজের নতুন দুইটি ডিভাইস আনতে যাচ্ছে।

প্রযুক্তি পণ‍্য নির্মাতা প্রতিষ্ঠান আসুস জেনফোন ম‍্যাক্স সিরিজের নতুন দুইটি ডিভাইস আনতে যাচ্ছে।


প্রযুক্তি পণ‍্য নির্মাতা প্রতিষ্ঠান আসুস জেনফোন ম‍্যাক্স সিরিজের নতুন দুইটি ডিভাইস আনতে যাচ্ছে।ডিভাইসটির নাম হবে ‘জেনফোন ম‍্যাক্স এম২’ এবং ‘জেনফোন ম‍্যাক্স প্রো এম২’। আগামী বছরের শুরুতে উন্মোচন হতে পারে ফোনগুলো।আসুসের পক্ষ থেকে কোন তথ‍্য জানানো হয়নি। তবে রাশিয়ান ইইসি সার্টিফিকেশন এজেন্সির বরাতে ফোন বিষয়ক সংবাদ মাধ‍্যম জিএসএমএরিনায় জানা গেছে ফোন দুইটি তথ্য।জানা গেছে, ডিভাইস দুইটির মডেল নম্বর জেডবি৬৩৩কেএল ও জেডবি৬৩১কেএল। এতে কী কনগফিরেশন থাকবে সে সম্পর্কে বিস্তারিত কোন তথ‍্য জানা যায়নি। তবে থাকছে স্টক অ‍্যান্ড্রয়েড ওরিও অপারেটিং সিস্টেম।ধারণা করা হচ্ছে, কোয়ালকম স্ন‍্যাপড্রাগনের মিডরেঞ্জ সিরিজের প্রসেসর ব‍্যবহার করা হবে এতে।আসুসের জেনফোন ম‍্যাক্স সিরিজের ডিভাইসগুলো মূলত মিডরেঞ্জ ব‍্যবহারকারীদের জন্য আনা হয়। চলতি বছর বাজারে আসা সিরিজটির প্রথম ডিভাইস বাজারে বেশ সাড়া ফেলে। বিশেষ করে সাশ্রয়ী দামে চমৎকার ব‍্যাটারি ও কনফিগারেশনের কারণে।এখন দেখার বিষয় শাওমি, হুয়াওয়ে, অপ্পোর মত প্রতিষ্ঠানের সঙ্গে পাল্লা দিয়ে মিডরেঞ্জ বাজারে আসুস কতটুকু এগিয়ে থাকতে পারে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Bottom Ad [Post Page]