Full width home advertisement

Travel the world

Climb the mountains

Post Page Advertisement [Top]

অবশেষে বাজারে এল ইন্টেলের নতুন প্রসেসর

অবশেষে বাজারে এল ইন্টেলের নতুন প্রসেসর


অবশেষে বাজারে এল চিপ জায়ান্ট ইন্টেলের নতুন ডেস্কটপ প্রসেসর। সোমবার প্রতিষ্ঠানটি এক পণ‍্য উন্মোচন অনুষ্ঠানে নবম জেনারেশন ও কোর এক্স সিরিজের নতুন প্রসেসর সম্পর্কে বিস্তারিত তুলে ধরে।নবম জেনারেশনের প্রসেসরগুলো হচ্ছে ইন্টেল কোর আই৯ ৯৯০০কে, কোর আই৭ ৯৭০০কে ও কোর আই৫ ৯৬০০কে। প্রসেসরগুলোর ক্লকস্পিড যথাক্রমে ৩.৬ গিগাহার্টজ, ৩.৬ গিগাহার্টজ ও ৩.৭গিগাহার্টজ। এছাড়া, স্মার্টক‍্যাশ যথাক্রমে ১৬ এমবি, ১২ এমবি ও ৯ এমবি।২০১৭ সালের প্রিমিয়াম ব‍্যবহারকারীদের জন্য কোর এক্স সিরিজের প্রসেসর এনেছিল ইন্টেল। সেই ধারাবাহিকতায় এবার সিরিজটির নতুন ৭টি প্রসেসরের আপডেট আনা হয়েছে। চলতি বছর নভেম্বর মাসে কোর এক্স সিরিজের নতুন প্রসেসরগুলো বাজারে পাওয়া যাবে।কোর এক্স সিরিজটির সবচেয়ে দামী প্রসেসর হল কোর আই৯ ৯৯৮০এক্সই। ১৮ কোর ও ৩৬ থ্রেটস কাউন্ট যুক্ত প্রসেসরটির মূল‍্য ১ হাজার ৯৭৯ মার্কিন ডলার বা এক লাখ ৬৬ হাজার ২৩৬ টাকা। সিরিজটির সবচেয়ে কমদামী প্রসেসর কোর আই৯ ৯৮০০এক্স। ৪ কোর ও ১৬ থ্রেটস কাউন্টের প্রসেসরটির মূল‍্য ৫৮৯ ডলার বা ৪৯ হাজার ৪৭৬ টাকা।ইন্টেল জানিয়েছে, নবম জেনারেশনের প্রি-অর্ডার শুরু হয়েছে। গ্রাহকদের কাছে যা পৌঁছবে চলতি মাসের ১৯ তারিখ। ইন্টেল কোর আই৯ ৯৯০০কে, কোর আই৭ ৯৭০০কে ও কোর আই৫ ৯৬০০কে এর মূল‍্য যথাক্রমে ৪৮৮ ডলার বা ৪০ হাজার ৯৯২ টাকা, ৩৭৪ ডলার বা ৩১ হাজার ৪১৬ টাকা ও ২৬২ ডলার বা ২২ হাজার টাকা।প্রসেসরগুলো সম্পর্কে বিস্তারিত জানা যাবে এই ঠিকানায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Bottom Ad [Post Page]