Full width home advertisement

Travel the world

Climb the mountains

Post Page Advertisement [Top]

কড়া ডেটা সুরক্ষা আইন দাবি করেছেন টিম কুক

কড়া ডেটা সুরক্ষা আইন দাবি করেছেন টিম কুক


যুক্তরাষ্ট্রে নতুন একটি কড়া ডেটা সুরক্ষা আইন দাবি করেছেন টিম কুক। ইউরোপে এক অনুষ্ঠানে দেয়া বিবৃতিতে এ দাবি করেন মার্কিন টেক জায়ান্ট অ্যাপলের প্রধান নির্বাহী।


‘অসম্ভবরকম ব্যক্তিগত’ ডেটার অপব্যবহারের কথা নির্দেশ করে কুক বলেন এই ডেটা ‘মার্কিন সামরিক বাহিনীর বিরুদ্ধে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছিল।’

তিনি বলেন, ‘আমাদের এ ঘটনাগুলোকে সাদরে গ্রহণ করে নেয়া উচিত নয়। এটি নজরদারি।’

কড়া ভাষায় দেয়া কুকের এ বক্তব্য ব্যহারকারীদের ব্যক্তিগত গোপনীয়তার বিষয়ে একটি শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান প্রধানের দেয়া রক্ষাকবচ হিসেবে বর্ণনা করেছে বিবিসি।

ইউরোপিয়ান ইউনিয়ন বা ইইউর করা নতুন ডেটা সুরক্ষা আইন জিডিপিআরেরও প্রশংসা করেছেন কুক। ইইউর নতুন এই চলতি বছর মে থেকে কার্যকর হয়।

বেলজিয়ামের ব্রাসেলসে ইন্টারন্যাশনাল কনফারেন্স অফ ডেটা প্রটেকশন অ্যান্ড প্রাইভেসি কমিশনারসে এ বিবৃতি দেন কুক।

ডেটা অপব্যবহার নিয়ে বিস্তারিত মতামত দেন কুক। বিষয়টিকে তিনি আখ্যা দিয়েছেন ‘ডেটা শিল্পের জটিলতা’ হিসেবে। তার ভাষ্যমতে, মানুষের ‘পছন্দ- অপছন্দ’, ‘ইচ্ছা ও শঙ্কা’ বা ‘আশা ও শঙ্কা’-এর ওপর ভিত্তি করে শত শত কোটি ডলারের বাণিজ্য হয়েছে।

এই পরিস্থিতি ‘আমাদের জন্য অস্বস্তিকর হওয়া উচিত, এটি আমাদের উদ্বিগ্ন করা উচিত’ বলেও মন্তব্য করেন কুক। ডেটা বাণিজ্যে ব্যক্তিগত ডেটা কেবল সংগ্রাহক প্রতিষ্ঠানকে সমৃদ্ধ করতেই ব্যবহৃত হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

ইইউর উদ্দেশে কুক বলেন, ‘চলতি বছর, আপনারা বিশ্বকে দেখিয়েছেন যে ভালো ও রাজনৈতিক নীতিমালা প্রত্যেকের অধিকার রক্ষায় একত্র হতে পারে।’ ‘এখন আমার দেশসহ বাকি বিশ্বের আপনাদের নেতৃত্ব অনুসরণ করার সময়।’ ‘অ্যাপলে আমরা যুক্তরাষ্ট্রে একটি বিস্তৃত ফেডারেল প্রাইভেসি আইনে পূর্ণ সমর্থন রাখি।’ কুকের এ মন্তব্যের পর সম্মেলনে উপস্থিত দর্শকদের হাততালিতে ভরে ওঠে অনুষ্ঠানস্থল।

চলতি সপ্তাহের শেষে এ সম্মেলনে ফেসবুকপ্রধান মার্ক জাকারবার্গ আর গুগল প্রধান সুন্দার পিচাইয়ের আগে থেকে রেকর্ড করে রাখা বিবৃতি দেখানো হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Bottom Ad [Post Page]