Full width home advertisement

Travel the world

Climb the mountains

Post Page Advertisement [Top]

স্মার্ট ডিভাইস ব্যবহারের প্রবণতাও দিন দিন বেড়েই চলেছে।

 স্মার্ট ডিভাইস ব্যবহারের প্রবণতাও দিন দিন বেড়েই চলেছে।


প্রযুক্তির কল্যাণকর অগ্রযাত্রায় দৈনন্দিন জীবনযাত্রার মান উন্নত হচ্ছে। প্রযুক্তির ব্যবহারে মানুষ আরও বেশি স্মার্ট আর সচেতন হচ্ছে।


সঙ্গে সঙ্গে স্মার্ট ডিভাইস ব্যবহারের প্রবণতাও দিন দিন বেড়েই চলেছে।

স্মার্টফোন, কম্পিউটার, ল্যাপটপ, স্মার্ট টিভি, স্মার্ট সিকিউরিটি এবং স্মার্ট স্পিকারসহ আরও নানারকম স্মার্ট ডিভাইস ব্যবহারে প্রযুক্তিপ্রেমীদের বিশেষ আগ্রহ দেখা যায়।

স্মার্ট এসব ডিভাইসের মধ্যে স্মার্ট স্পিকার বর্তমান সময়ের অত্যন্ত জনপ্রিয় একটি। নানারকম সুবিধা সংবলিত স্মার্ট স্পিকার নিয়ে বিস্তারিত লিখেছেন- সাইফুল আহমাদ

দৈনন্দিন কাজের সহকারী হিসেবে আমাদের ঘরবাড়িতে কাজ করে এই স্মার্ট স্পিকার। শিশুদের শিক্ষাদানে সহায়তা করা, মিউজিক প্লে করা, গুরুত্বপূর্ণ রিমাইন্ডার দেয়াসহ আরও অনেক কাজে সহকারীর ভূমিকায় উপনীত হয় এ স্মার্ট স্পিকার।

ভয়েসের মাধ্যমে কন্ট্রোল করার অন্যতম প্লাটফর্ম হিসেবে কাজ করে বিভিন্ন ধরনের স্মার্ট স্পিকার। একটি ডিভাইস পুরো বাড়ির ভিন্ন ভিন্ন কক্ষের স্মার্ট হেলপার হিসেবে কাজ করতে সক্ষম।

অ্যামাজন আর অ্যালেক্সা প্রথম ইকো ভয়েস কন্ট্রোল ডিভাইসের ধারণা চালু করেছে। এ প্রযুক্তি প্রথমে স্মার্ট স্পিকারে যুক্ত হয়েছে এবং বিভিন্ন কোম্পানি পরবর্তীতে তাদের নির্দিষ্ট ডিভাইসের সঙ্গে এই প্রযুক্তি যুক্ত করে।

এ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ঘরের লাইট, ফ্যান অন অফ এমনকি রুমের তাপমাত্রাও জানা যায়। এরপর অ্যাপলের আইফোনে প্রথম চালু করে ভয়েস ডাবিং ফিচার। পরে গুগল তাদের আন্ড্রয়েডে এ প্রযুক্তির মাধ্যমে কল করা, মিউজিক প্লে করা, এসএমএসের রিপ্লে দেয়া, বাসা অফিস-গাড়ির তাপমাত্রা জানার সুবিধা চালু করে।

অ্যামাজন ইকো

ভার্চুয়াল যে কোনো কাজের সহকারী প্রযুক্তিগুলোর মধ্যে জনপ্রিয়তার শীর্ষে ই-কমার্সভিত্তিক প্রতিষ্ঠান অ্যামাজনের ‘অ্যামাজন ইকো। কণ্ঠ নিয়ন্ত্রিত এআই স্পিকারের ক্ষেত্রে মার্কিন বাজারের ৭০ শতাংশ রয়েছে অ্যামাজনের দখলে। অ্যামাজনের এই স্পিকারটি দিকনির্দেশনা, গান বাজান, এমনকি উবারের মাধ্যমে গাড়ি ডাকতে পারে। অ্যামাজন থেকে কোনো পণ্যের অর্ডারও করতে পারে।

ভার্চুয়াল এই অ্যাসিস্ট্যান্টটি। এর মাধ্যমে যে কোনো স্থানের দূরত্ব জানা যায়। দেখতে অত্যন্ত আকর্ষণীয় অ্যামাজন ইকো স্মার্ট স্পিকারটি। অ্যামাজন ইকো ডটের পরের ভারশন এটি ইকোর সঙ্গে করে এটাচ হয়েই কাজ করে।

বাড়ির ভিন্ন ভিন্ন রুমের জন্য এই ইকো ডট। অ্যামাজন ইকোতে গান বাজালে সেটি ইকো ডটেও বাজবে। অ্যামাজন ইকোর মতো জোরালো আওয়াজ নেই এই ইকো ডটে। আরও উন্নত স্পিকার সংবলিত অ্যামাজন ইকো প্লাস। স্মার্ট হোম হাব সংবলিত ইকো প্লাসের মাধ্যমে ঘরের অন্যান্য স্মার্ট পণ্য সহজেই নিয়ন্ত্রণ করা যায়।

গুগল হোম

গুগল হোম স্পিকারটি অ্যামাজন ইকোর থেকে অনেক বেশি আকর্ষণীয় এবং এটির সাউন্ড ইকোর থেকেও ভালো। এটি ইকো থেকেও সস্তা। যদিও কর্মদক্ষতা বিবেচনায় গুগল হোম অ্যামাজন ইকোর মতোই কাজ করে।

অবশ্য গুগল হোম কোনো পণ্যের অর্ডার যেমন করতে পারে, তেমনি যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারে। গুগল সার্চ ইঞ্জিনযুক্ত থাকে গুগল হোমের সঙ্গে। গুগল হোমের পরবর্তী সংস্করণ গুগল হোম মিনি। এটি গুগল হোমের মতোই কাজ করে তবে বারতা পাঠাতে সহায়তা করতে পারে এই গুগল হোম মিনি।

অ্যাপলের হোমপড

ক্যালিফোর্নিয়ার স্যান হোসে কনভেনশন সেন্টারে ‘হোমপড’ উন্মুক্ত করে অ্যাপল। এ স্মার্ট স্পিকারটি দূর থেকে চালানো সম্ভব। লম্বা ও ডিম্বাকার ৭ ইঞ্চি আকারের স্মার্ট স্পিকারটি ভার্চুয়াল সহকারী সিরির সাহায্যে নিয়ন্ত্রণ করা যায়। এতে একাধিক শক্তিশালী মাইক্রোফোন রয়েছে। ফলে গান চলা অবস্থায় ভয়েস কমান্ড সহজেই বুঝতে পারে স্মার্ট এ ডিভাইস।

স্পিকারটির মাধ্যমে সঙ্গীতপ্রেমীদের জন্য উন্নতমানের সাউন্ড সুবিধা রয়েছে। অ্যাপলের মিউজিক অ্যাপ স্পিকারটির সাহায্যে নিয়ন্ত্রণ করা যায়। এমনকি অ্যাপল মিউজিকে থাকা যে কোনো গান শোনা যায় হোমপডের সাহায্যে।

পোর্টেবল স্মার্ট স্পিকার

বেশিরভাগ স্মার্ট স্পিকারগুলোর একটি সমস্যা হল কাজ করার জন্য প্ল্যাগ ইন করতে হয়। প্লাগ ইনের এই জঞ্জাল থেকে মুক্ত করবে জেবিএল লিংক ২০ স্মার্ট স্পিকারটি। এটি ব্যাটারিচালিত। একবার চার্জে কমপক্ষে ১০ ঘণ্টা চলতে সক্ষম এ স্পিকার। আর অডিও সাউন্ড খুব ভালো, এ ছাড়া লিংক ২০ ওয়াটার প্রুফ ৩০ মিনিট পর্যন্ত।

হুয়াওয়ের কিউব আকৃতির স্মার্ট স্পিকার

কিউব আকৃতির স্মার্ট স্পিকার উন্মোচন করেছে প্রযুক্তিবিষয়ক প্রতিষ্ঠান হুয়াওয়ে। ‘এআই কিউব’ নামের এ স্পিকার ইন্টারনেট রাউটার হিসেবেও কাজ করবে। জার্মানির বার্লিনে আইএফএ কনজ্যুমার ইলেকট্রনিক্সের এক অনুষ্ঠানে এই ডিভাইসটি উন্মোচন করা হয়।

ডিভাইসটি অ্যামাজনের অ্যালেক্সা ভয়েস অ্যাসিস্ট্যান্টের সাহায্য নিয়ে স্মার্ট স্পিকারের কাজ করে থাকে। এই ডিভাইসটি দেখতে অনেকটা গুগল হোমের মতো। কিন্তু গুগল হোম শুধু স্মার্ট স্পিকারের কাজ করতে সক্ষম। আর হুয়াওয়ের ডিভাইসটি স্মার্ট স্পিকারের পাশাপাশি ইন্টারনেট রাউটার হিসেবে কাজ করতে সক্ষম।

স্মার্ট স্পিকারের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে।

ক্যানালিসের তথ্য অনুযায়ী, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে বিশ্বব্যাপী স্মার্ট স্পিকার সরবরাহ এক বছর আগের চেয়ে ১৮৭ শতাংশ বেড়েছে। এই প্রান্তিকে বিশ্ববাজারে ১ কোটি ৬৮ লাখ ইউনিট ডিভাইস সরবরাহ হয়েছে।

সম্প্রতি স্ট্র্যাটেজি অ্যানালিটিকসের এক জরিপে দেখা গেছে, এক হাজার স্মার্ট স্পিকার ব্যবহারকারীর মধ্যে, সবচেয়ে জনপ্রিয় শীর্ষ ১০ স্মার্ট স্পিকার মডেলের ৮টিই অ্যামাজনের ইকো সিরিজের।

সবচেয়ে বেশি ব্যবহৃত মডেলটি হল অ্যামাজন ইকো। ইকো, ইকো প্লাস, ইকো ডট, ইকো স্পট, ইকো ডট কিডস এডিশন, ইকো শোসহ এই মডেলগুলোর দখলে রয়েছে প্রায় ৬৫ শতাংশ মার্কেট শেয়ার। যদিও এর পরের অবস্থানেই মার্কেট শেয়ার ধরে রেখেছে গুগল।

গুগল হোম, গুগল হোম ম্যাক্স ও গুগল হোম মিনি সম্মিলিতভাবে ১৭ শতাংশ মার্কেট শেয়ার ধরে রেখেছে। আর এই তালিকায় অ্যাপল হোমপডের অবস্থান নয় নম্বরে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Bottom Ad [Post Page]