Full width home advertisement

Travel the world

Climb the mountains

Post Page Advertisement [Top]

ISRO যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে বুধবার নতুন কৃত্রিম উপগ্রহ লঞ্চ করবে

ISRO যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে বুধবার নতুন কৃত্রিম উপগ্রহ লঞ্চ করবে



বুধবার নতুন ভূসমলয় কৃত্রিম উপগ্রহ লঞ্চ করবে ISRO। ইসরো জানিয়েছে আবহাওয়া ঠিক থাকলে বুধবার মহাকাশে পাড়ি দেবে GSAT-29।

সর্বোচ্চ চার টন মাত্রার GSLV-Mk III রকেটে চেপে মহাকাশে পাড়ি দেবে এই কৃত্রিম উপগ্রহ। GSAT-29 এর ওজন 3,423 কিলোগ্রাম (প্রায় 3.4 টন)। মাত্র 16 মিনিটে জিও ট্রান্সফার অর্বিটে পৌঁছে যাবে GSAT-29।

এরপরে জিও স্টেশানারি অর্বিটে পৌঁছাবে এই কৃত্রিম উপরগ্রহ। এই সময় ভূপৃষ্ঠ থেকে 36,000 কিমই উপরে থাকবে GSAT-29।

10 বছর ধরে কাজ করবে GSAT-29। নতুন এই কৃত্রিম উপগ্রহ ভারতের যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করবে। প্রধাণত গ্রামীণ ভারতে যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করতে এই কৃত্রিম উপগ্রহ পাঠানো হচ্ছে।


তবে GSAT-29 লঞ্চে বাধা সেধেছে সাইক্লোন গাজা। ১৫ নভেম্বর তামিলনাড়ু উপকুলে আছড়ে পড়বে এই সাইক্লোন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Bottom Ad [Post Page]