Full width home advertisement

Travel the world

Climb the mountains

Post Page Advertisement [Top]

অ্যাপভিত্তিক রাইড শেয়ার সেবাদানকারী আইনি নোটিশ

অ্যাপভিত্তিক  রাইড শেয়ার সেবাদানকারী আইনি নোটিশ



আইনি নোটিশ পেল অ্যাপভিত্তিক রাইড শেয়ার সেবাদানকারী প্রতিষ্ঠান ‘পাঠাও লিমিটেড’। ভাড়া নিয়ে অনিয়ম ও প্রতারণার অভিযোগে নোটিশটি পাঠানো হয়েছে।ওই নোটিশে কীভাবে, কোন ক্ষমতা ও আইনের মাধ্যমে পাঠাও সেবার ভাড়া নির্ধারণ করা হচ্ছে তা জানাতে বলা হয়েছে। আজ বুধবার প্রতিষ্ঠানটির কাছে এ সংক্রান্ত চিঠি ডাকযোগে পাঠানো হয়।আগামী তিনদিনের মধ্যে পাঠাও লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা হোসেন এম ইলিয়াস এবং প্রধান প্রযুক্তি কর্মকর্তা সিফাত আদনানকে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।অন্যথায় ভোক্তা অধিকার আইন ও ফৌজদারি আইনে ব্যবস্থা নেওয়ার কথাও নোটিশে উল্লেখ করা হয়েছে।রাজধানীর পশ্চিম শেওড়াপাড়ার বাসিন্দা ও একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে কর্মরত মো. আফজাল হোসেনের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী তানজিম আল ইসলাম আজ বুধবার নোটিশটি পাঠান।নোটিশে বলা হয়েছে, পাঠাও নিয়মিতভাবে তাদের চালকদের দিয়ে যাত্রীদের কৌশলে হেনস্তা করে বেআইনিভাবে বাড়তি ভাড়া হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ রয়েছে।নোটিশ প্রাপ্তির তিন দিনের মধ্যে যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি চালকদের ‘অন্যায় দাবির বিষয়ে’ পদক্ষেপ নিতেও বলা হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Bottom Ad [Post Page]