Full width home advertisement

Travel the world

Climb the mountains

Post Page Advertisement [Top]

ফেইসবুক ১৪ মিলিয়ন সন্ত্রাসীবাদী কনটেন্ট সরিয়েছে

ফেইসবুক ১৪ মিলিয়ন সন্ত্রাসীবাদী কনটেন্ট সরিয়েছে


চলতি বছরের প্রথম নয় মাসে এক কোটি ৪০ লাখ কনটেন্ট সরিয়েছে সামাজিক যোগাযোগ জায়ান্ট ফেইসবুক। সন্ত্রাসবাদে ব্যবহারের অভিযোগেই কনটেন্টগুলো সরানো হয়েছে।প্লাটফর্মটি থেকে সরানো কনটেন্টের অধিকাংশই ইসলামিক স্টেট (আইএস), আল কায়েদা ও তাদের সহযোগী সংগঠনের বলে বলছে ফেইসবুক।

সবেচেয়ে বেশি কনটেন্ট সরানো হয়েছে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে। এপ্রিল-জুন সময়ে অন্তত ৯৪ লাখ কনটেন্ট সরিয়েছে প্রতিষ্ঠানটি।এর পরের প্রান্তিকে অবশ্য এই পরিমাণ অনেকটাই কমে গেছে। জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে প্লাটফর্মটি থেকে সরানো হয়েছে ৩০ লাখ কনটেন্ট। যার মধ্যে আট লাখ পুরাতন কনটেন্ট বলে জানায় ফেইসবুক।বৃহস্পতিবার ফেইসবুকের গ্লোবাল হেড অব পলিসি ম্যানেজমেন্টের মণিকা বিকার্ট বলেন, কেউ রিপোর্ট করার আগেই আমরা এর বেশিরভাগ কনটেন্ট সরিয়েছি।

 দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকে মুছে দেওয়া কনটেন্টের ৯৯ শতাংশের বেশি ছিল আইএস ও আল কায়দার।মণিকা বলেন, হঠাৎ করেই প্রথম প্রান্তিকের তুলনায় দ্বিতীয় প্রান্তিকে এমন কনটেন্টের সংখ্যা বেড়ে যায়। প্রথম প্রান্তিকে সন্ত্রাসমূলক কনটেন্ট ছিল ১৯ লাখ। যার মধ্যে ছয় লাখ ৬৪ হাজার কনটেন্ট ছিল বিশেষায়িত প্রযুক্তির মাধ্যমে আপলোড করা।ফেইসবুকের কাউন্টার টেররিজম পলিসির প্রধান বেইন ফিশম্যান বলেন, আমরা সন্ত্রাসবাদী কনটেন্ট সরাতে এআই এর ব্যবহার করি। ফলে খুব সহজেই সেগুলো ধরা সম্ভব হয়।এমন কিছু ক্ষেত্র আছে যখন আমরা সন্ত্রাসবাদী কনটেন্ট স্বয়ংক্রিয়ভাবে সরাতে পারি এআইএর সাহায্যে। কারণ তখন এআই খুব কনফিডেন্স থাকে যে, এই কনটেন্ট সন্ত্রাসবাদকে সমর্থন দেয়, বলেন তিনি।প্লাটফর্মটির কেউ যাতে অপব্যবহার করতে না পারে সেদিকে আমরা সবসময় নজর রাখে বলেন ফিশম্যান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Bottom Ad [Post Page]