Full width home advertisement

Travel the world

Climb the mountains

Post Page Advertisement [Top]

দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য ফোরাম গঠন ই-ক্যাবের

দেশের ক্ষুদ্র ও মাঝারি  উদ্যোক্তাদের জন্য ফোরাম গঠন ই-ক্যাবের


দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ডিজিটাল কমার্সের আওতায় এনে ব্যবসার পরিধি দেশ বিদেশে সম্প্রসারনের সুযোগ তৈরিতে ই-ক্যাব চালু করেছে ‘বিজনেস টু ই-বিজনেস’ নামে একটি ফোরাম।রাজধানীর ঢাকা ক্লাবে আয়োজিত কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশে (ই-ক্যাবের) চতুর্থ বছর পূর্তির অনুষ্ঠানে ফোরামের ব্যাপারে ঘোষণা দেয়া হয়।সদ্য যাত্রা করা ফোরামটির সভাপতির দায়িত্বে আছেন স্টার টেক কম্পিউটার্সের প্রধান নির্বাহী রেজওয়ানা খান।

তিনি বলেন, এই ফোরামের উদ্দেশ্য হলো সকল উদ্যোক্তাদের ডিজিটাল কমার্সের আওতায় আনা। যাতে করে সবাই দেশের পাশাপাশি দেশের বাহিরেও তাদের সেবার পরিধি বাড়াতে পারে।ফোরামের অনুষ্ঠানিক উদ্বোধনকালে ছিলেন সাবেক শিক্ষা সচিব নজরুল ইসলাম খান, বাংলাদেশ ডাক বিভাগের মহাপরিচালক সুশান্ত কুমার মন্ডল ও বিপিসি এর যুগ্ম সম্পাদক ও সহ- অর্ডিনেটর মো সেলিম উদ্দিন।অনুষ্ঠানে আরও ছিলেন বেসিসের ডিরেক্টর ও আজকের ডিলের কর্ণধার ফাহিম মাশরুর, ই-ক্যাবের সভাপতি শমী কায়সারসহ ই-ক্যাবের ইসি কমিটির সদস্যরা ও ই-ক্যাবের ৮০০ কোম্পানির প্রতিনিধিরা ছিলেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Bottom Ad [Post Page]