Full width home advertisement

Travel the world

Climb the mountains

Post Page Advertisement [Top]

আলিবাবার বার্ষিক মাতাল হয়ে ময়ূর কিনলেন অনলাইনে

আলিবাবার বার্ষিক মাতাল হয়ে ময়ূর কিনলেন অনলাইনে


আলিবাবার বার্ষিক বিক্রয় উৎসবে কেনাকাটা করতে কতই না পরিকল্পনা করেছিলেন। কিন্তু বিধিবাম। পাড় মাতাল হলে কি আর মাথা কাজ করে? ঘুম থেকে উঠেও ঘোর কাটেনি। সেটার মাশুল দিলেন ময়ূর, শুকর ও বিশাল একটি  স্যালামান্ডার কিনে।মজার ঘটনাটি চীনের। তবে এই প্রাণীপ্রেমী মাতাল ক্রেতার নাম পরিচয় জানা যায়নি।
 তিনি উইচ্যাটে ঘনিষ্ট জনকে তার কাণ্ড বলার পরই টুইটারের চীনা সংস্করণ উইবোতে তা ভাইরাল হয়ে যায়।এ পর্যন্ত পোস্টটিতে লাইক পরেছে ১৮ হাজার। রিপোস্ট হয়েছে ২২ হাজার বার।কেনাকাটা পর্যন্ত ওই ব্যক্তির হুশ ছিল না। তবে ঘটনা কী ঘটেছে সেটা যখন বুঝতে পারেন তখন তার আক্কেলগুড়ুম।তার মুখেই শুনন ঘটনাটি- “সকাল বেলা যখন ঘুম থেকে উঠলাম তখনও আমি মাতাল। এ অবস্থাতে আলিবাবার ওয়েবসাইটে গিয়ে কেনাকাটা শুরু করি।
আমি শুধু দুই সেট কাপড় কিনতে চেয়েছিলাম।পরে ডেলিভারি কবে পাওয়া যাবে তা দেখতে গিয়ে আবিষ্কার করি – একটি শুকর ও ময়ূর কিনে ফেলেছি।”কিছু সময় পর দেখি শুধু ময়ূর কিংবা শুকর নয়, বৃহৎ একটি সালামান্ডারও (পানিতে থাকা গুইসাপ আকৃতির প্রাণী) কিনেছি। এটা অর্ডার করেছি আরেকটি ইকমার্স সাইট জেডি ডটকম থেকে।তার পোস্ট করা স্ক্রিনশটগুলোতে দেখা যায় থাই জাতের ছোট আকৃতির শূকরটির দাম ৪০ ডলার, ময়ূরের দাম ৫৬ ডলার এবং প্রায় সাড়ে তিন কেজি ওজনের সালামান্ডারের দাম ৪১ ডলার।তিনি স্যালামান্ডারটি ফেরত দেবেন কিনা তা জানা যায়নি।

তবে জেডি ডটকমে স্পষ্টভাবে বলা আছে, সাত দিনের রিটার্ন পলিসিতে স্যালামেন্ডার বিক্রি করা হয় না।এমন অবস্থায় অনেকেই তাকে স্যালামান্ডার রান্নার কৌশল শিখতে বলেছেন। অনেকে আবার দয়াপরবেশ হয়ে পাগলামো করা ময়ূর সামলানোরও উপায় বাতলে দিয়েছেন।উইবোতে এ পোস্ট নিয়ে বেশ হাস্যরস তৈরি হয়েছে। অনেকেই নানা সরস মন্তব্য জুড়ে দিচ্ছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Bottom Ad [Post Page]