Full width home advertisement

Travel the world

Climb the mountains

Post Page Advertisement [Top]

টিভির চ্যানেল ইচ্ছে করলেই পাল্টে যাবে

টিভির চ্যানেল ইচ্ছে করলেই পাল্টে যাবে


টিভির বাজারে স্যামসাংয়ের দাপট বেশ পুরানো। প্রতিনিয়ত অত্যাধুনিক প্রযুক্তির টিভি এনে সবাইকে তাক লাগিয়ে দেয়।এবার ইলেকট্রিনক্স জায়ান্টটি এমন একটি সফটওয়্যার নিয়ে কাজ করছে, যেটির মাধ্যমে টিভি চলবে ইচ্ছে শক্তির জোরে। আপনি চাইলেই নিজে থেকেই পাল্টে যাবে চ্যানেল।মস্তিস্কের সহায়তায় সফটওয়্যারটি ব্যবহার করে করা যাবে এ কাজ। সফটওয়্যার তৈরিতে ব্যবহার করা হবে ব্রেইন মনিটরিং সেন্সর ও আই ট্র্যাকিং হার্ডওয়্যার।সফটওয়্যারটি নিয়ে কাজ চলছে সুইজারল্যান্ডে। দেশটির এক দল গবেষক এটি তৈরির কাজ করছেন।

প্রকল্পটির নাম দেওয়া হয়েছে প্রোজেক্ট পন্টিস।সিস্টেমটির মাধ্যমে হাতের স্পর্শ ছাড়াই চিন্তার মাধ্যমে চ্যানেল পাল্টানো ও ভলিউম বাড়ানো-কমানোর কাজ করা যাবে। যদিও এ প্রযুক্তি ব্যবহার করে আলসেমি করার সুযোগ নেই।শুধু যাদের হাত নেই কিংবা হাত নাড়াতে অক্ষম এমন ব্যক্তিদের কথা মাথায় রেখে সফটওয়্যারটি তৈরি করা হচ্ছে। বাণিজ্যিকভাবে এটি বাজারে ছাড়া হবে কিনা তাও জানানো হয়নি।এর আগে অবশ্য মস্তিস্ক নিয়ন্ত্রিত গেইম মাইন্ডফ্লেক্সের দেখা মিলেছে। তবে স্যামসাংয়ের প্রযুক্তিটি অনেক বেশি কার্যকর ও শক্তিশালী হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।প্রকল্পটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। ডিভাইসটির প্রোটোটাইপ সংস্করণে স্যামসাং পরীক্ষা-নিরীক্ষা চালাবে আগামী বছর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Bottom Ad [Post Page]