Full width home advertisement

Travel the world

Climb the mountains

Post Page Advertisement [Top]

গুগল ছেড়ে অ্যাপ বানিয়ে ৪২০০ কোটি টাকা

গুগল ছেড়ে অ্যাপ বানিয়ে ৪২০০ কোটি টাকা


মাত্র তিন বছরে একটি স্টার্ট আপের মূল্য দাঁড়িয়েছে ৫০ কোটি ডলার। বর্তমান বিনিময় মূল্য অনুযায়ী এর পরিমাণ প্রায় চার হাজার ২০০ কোটি টাকা।ক্রমাগত স্মার্টফোনের সংখ্যা বাড়ছে। একই  হারে বাড়ছে অ্যাপ ব্যবহারের পরিমাণও। প্রতি বছর হাজারো নতুন অ্যাপ ডেভেলপ হচ্ছে। অথচ তিন বছর আগেও বিশাল সংখ্যক অ্যাপ ঠিকঠাক চলছে কী না, তা দ্রুত চেক করার কোনও অ্যাপ ছিল না।সাবেক গুগল প্রকৌশলী মানিশ লাকভানি এ বিষয়কে সম্ভাবনা দেখে নির্মাণ করেন হেডস্পিন নামে একটি অ্যাপ। এটি পাঁচ মিনিটের মধ্যে যে কোনও অ্যাপের সমস্যা সনাক্ত ও সমাধান করতে পারে।

ছবি- বিজনেস ইনসাইডার

এ অ্যাপ তৈরির পর পরই বিশ্বব্যাপী ডেভেলপারদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পায় হেডস্পিন। মাত্র তিন বছরের মাথায় এ কোম্পানির  মূল্য হিসাব করা হয়েছে ৫০ কোটি ডলার। খুব শিগগির যা বিলিয়ন ডলার ছাড়াতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।মানিশ নিজেও অনেক জনপ্রিয় অ্যাপে কাজ করেছেন। জিঙ্গা, ইউটিউব ও গুগল ক্রমে প্রকৌশলী হিসেবে কাজ করে তিনি এমন একটি অ্যাপের প্রয়োজনীয়তা অনুভব করেন। তিনি মনে করেন বাজারে আসার আগেই অ্যাপে কী কী সমস্যা হতে পারে এসব চেক করা অত্যন্ত জরুরি।অ্যাপটি সম্প্রতি দুই কোটি ডলার অনুদান পেয়েছে, যা দিয়ে তারা অটোমেশানের কাজ করবেন বলে বিজনেস ইনসাইডারকে জানিয়েছেন মানিশ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Bottom Ad [Post Page]