Full width home advertisement

Travel the world

Climb the mountains

Post Page Advertisement [Top]

গ্রামীণফোনের ফ্যান পেজ সবচেয়ে বেশি লাইক পাওয়া ফেসবুক পেজ

গ্রামীণফোনের ফ্যান পেজ সবচেয়ে বেশি লাইক পাওয়া ফেসবুক পেজ


বাংলাদেশের সকল ফেসবুক ফ্যান পেজের মধ্যে সবচেয়ে বেশি লাইকপ্রাপ্ত পেজের গৌরব অর্জন করেছে গ্রামীণফোনের ফ্যান পেজ। পেজটির ফ্যান বা ভক্তের সংখ্যা ১ কোটি ৫০ লাখ ছাড়িয়েছে।

এ উপলক্ষে গ্রামীণফোনের ডেপুটি সিইও ও সিএমও বলেন, ‘এটি আমাদের ক্রমবর্ধমান ডিজিটাল উপস্থিতির আরো একটি লক্ষণ। আমাদের ফেসবুক পেজ খুব ভালো একটি এনগেজমেন্ট প্ল্যাটফর্ম, যার মাধ্যমে আমরা শুধু গ্রাহকদের কোম্পানির তথ্য বা তাদের প্রশ্নের উত্তর জানাই না, বিভিন্ন সামাজিক ইস্যুতেও তাদের সঙ্গে যোগাযোগ করি। মানুষ আমাদের নেটওয়ার্কের মতো এই পেজ এর ওপর নির্ভর করতে পারে বলেই এটাকে পছন্দ করে।’

২০০৭ এ যাত্রা শুরু করে বিগত বছরগুলোতে ফেসবুকে গ্রামীণফোনের অবস্থান ক্রমেই শক্তিশালী হয়েছে। ২০১৭ এর প্রথমে ফেসবুক ফ্যানের সংখ্যা ১ কোটি হয়। যদিও এক কোটি ফ্যান পেতে ১০ বছর অপেক্ষা করতে হয়েছে, তবে এখন দুই বছরের কম সময়ে আরো ৫০ লাখ ফ্যান পেজটিতে যুক্ত হয়েছে।

গ্রামীণফোনের ফেসবুক পেজ একটি পারস্পরিক যোগাযোগমাধ্যম হিসেবে ব্যবহৃত হয়। এখানে বিভিন্ন বার্তা, ঘোষণা এবং বিভিন্ন সামাজিক ইস্যুতে নিয়মিত তথ্য প্রদান করে কোম্পানি তার ফ্যানদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে। কোম্পানির একদল নিবেদিত কর্মী আছেন যারা সারাদিনই গ্রাহকদের প্রশ্ন পর্যবেক্ষণ করেন এবং শতকরা ৯৮ ভাগ ক্ষেত্রে কয়েক মিনিটের মধ্যেই উত্তর দিয়ে থাকেন।


তথ্য সুত্র: রাইজিংবিডি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Bottom Ad [Post Page]