Full width home advertisement

Travel the world

Climb the mountains

Post Page Advertisement [Top]

বেইজিংয়ের এক ইভেন্টে উন্মোচন করেছে বিশ্বের প্রথম ভাঁজযোগ্য ফোন

বেইজিংয়ের এক ইভেন্টে উন্মোচন করেছে বিশ্বের প্রথম ভাঁজযোগ্য ফোন


ক্যালিফোর্নিয়াভিত্তিক এক স্বল্প পরিচিত কোম্পানি বেইজিংয়ের এক ইভেন্টে উন্মোচন করেছে বিশ্বের প্রথম ভাঁজযোগ্য ফোন। কোম্পানিটির নাম রয়োল কর্পোরেশন।ভাঁজযোগ্য ফোনটির নাম দেওয়া হয়েছে ফ্লেক্সপাই। ভাঁজ খোলা অবস্থায় ফোনটির স্ক্রিন হবে ৭ দশমিক ৮ ইঞ্চি লম্বা। ভাঁজ করলে তিনটি আলাদা স্ক্রিন তৈরি হবে। স্ক্রিন তিনটি দেওয়া হয়েছে সামনে, পেছনে ও মাঝখানে।তবে ফোনটিতে এলসিডি নাকি অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে তা জানা যায়নি। স্ক্রিনের রেজুলেশন বা এতে কতো এমএএইচ ব্যাটারি থাকবে সেটাও বলেনি রয়োল কর্পোরেশন।ডিভাইসটির পুরুত্ব ৭ দশমিক ৬ এমএম। এতে ১৬ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও ২০ মেগাপিক্সেলের টেলিফটো লেন্সের ডুয়েল রিয়ার ক্যামেরা রয়েছে। ডিভাইসটিতে প্রসেসর হিসেবে থাকবে স্ন্যাপড্রাগন ৮৫৫।




তিনটি ভিন্ন র‍্যামের সংস্করণে পাওয়া যাবে ভাঁজযোগ্য ফোনটি। ৬ গিগাবাইট র‍্যাম ও ১২৮ গিগাবাইট স্টোরেজ সংস্করণের দাম হবে ১২৯০ মার্কিন ডলার (১ লাখ ৮ হাজার ৩৬০ টাকা)। ৮ গিগাবাইট র‍্যাম ও ২৫৬ গিগাবাইট স্টোরেজ সংস্করণের দাম হবে ১৪৩৪ মার্কিন ডলার (১ লাখ ২০ হাজার ৪৫৬ টাকা)।  ৮ গিগাবাইট র‍্যাম ও ৫১২ গিগাবাইট স্টোরেজ সংস্করণের দাম হবে ১৮৬৪ মার্কিন ডলার (১ লাখ ৫৬ হাজার ৫৭৬ টাকা)।ফোনটির প্রি-অর্ডার ইতোমধ্যে শুরু হয়ে গেছে। ডিসেম্বরের শেষ দিকে ফোনটি গ্রাহকদের হাতে পৌঁছাতে শুরু করবে।এর আগে ধারনা করা হয়েছিলো, স্যামসাং অথবা হুয়াওয়েই আনবে প্রথম ভাঁজযোগ্য ডিসপ্লের ফোন। আগামী ৭ নভেম্বর স্যামসাংয়ের ভাঁজযোগ্য ফোনটি উন্মোচনের কথা থাকলেও পরে সে পরিকল্পনা বাতিল করা হয়।আগামী জানুয়ারিতে অনুষ্ঠিতব্য সিএসই ট্রেড শোতে এলজিরও ভাঁজযোগ্য ফোন উন্মোচনের কথা রয়েছে।বাজার বিশ্লেষক কোম্পানির গবেষক ক্যারোলিনা মিলানেসি জানিয়েছেন, যেই কোম্পানির নামই কখনও শোনা যায়নি সেই কোম্পানি সবাইকে পেছনে ফেলে দিলো। বিষয়টা অবাক করার মতোই।বলা বাহুল্য, রয়োল কোর্পোরেশনের এ সাফল্যে বাজার বিশ্লেষকরা বেশ হকচকিয়ে গেছেন। কারণ ছয় বছর আগে যাত্রা করা রয়োল এতদিন পর্যন্ত শুধু ফ্লেক্সিবল ডিসপ্লেই তৈরি করেছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Bottom Ad [Post Page]