Full width home advertisement

Travel the world

Climb the mountains

Post Page Advertisement [Top]

নতুন নম্বর সিরিজের জন্যে একটু অপেক্ষা ০১৪

নতুন নম্বর সিরিজের জন্যে  একটু অপেক্ষা ০১৪


নতুন নম্বর সিরিজের জন্যে বলতে গেলে সাধনাই করতে হয়েছে গ্রামীণফোনকে।

তাই হয়ত ০১৩ পেতে নিজের তিন বছর অপেক্ষার অনুভব বুঝতে দেয়নি গ্রাহককে। বরাদ্দের ক’দিনের মধ্যেই বাজারে ছেড়েছে সিরিজটি।সে তুলনায় বাংলালিংকের অপেক্ষা কম। নতুন নম্বর সিরিজের আবেদনে সবচেয়ে শেষে ছিল তার দাবি। নতুন পাওয়া ০১৪ এখনও বাজারে আনতে না পারলেও বরাদ্দ কিন্তু মিলেছে গ্রামীণফোনের সঙ্গেই।এখন প্রায় দু’মাসের অপেক্ষাকে আরেকটু দীর্ঘ করতে হবে বাংলালিংক গ্রাহককে। ০১৪ হাতে মিলবে এই নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে।

নতুন নম্বর সিরিজ চালু করার বিষয়ে অংশীদারদের সঙ্গে কাজ করছে বাংলালিংক। কারিগরি বিষয়সহ সংশ্লিষ্ট কাজ শেষে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহেই ০১৪ চালু হবে’ বলছিলেন অপারেটরটির কর্পোরেট কমিউনিকেশন্সের সিনিয়র ম্যানেজার আংকিত সুরেকা।

গ্রামীণফোনের ০১৩ এর জোরালো দাবি এবং এয়ারটেলের সঙ্গে এক হলে রবিরও দুটি নম্বর সিরিজ, এমন পরিস্থিতিতে ২০১৬ সালে বাংলালিংক ০১০ সিরিজটির জন্যে দাবি তোলে।শেষ পর্যন্ত চলতি বছরের সেপ্টেম্বরের শুরুতে ০১৪ বরাদ্দ পায় বাংলালিংক। তবে ০১৪ সিরিজে নম্বর সিরিয়াল ঠিক করে দেয় বিটিআরসি। তারা ০১৪০ সিরিয়ালে এক কোটি সিম বিক্রি করতে পারবে।এর আগে ০১৪ নম্বর সিরিজটি আরেকটি কোম্পানির জন্যে বরাদ্দ দেওয়া ছিল। ২০১৬ সালের এক কমিশন বৈঠকে ওই সিরিজটি বাতিল হওয়ার পর তা খালি হয়।অন্যদিকে একই সময়ে জিপি পেয়েছে ০১৩ সিরিজে ০১৩০ এবং ০১৩১ নম্বর সিরিয়াল। যেখানে তারা প্রতিটিতে এক কোটি করে এই দুই কোটি সিম বিক্রি করতে পারবে।

মানে সিরিজ বরাদ্দ পেলেও এই নির্ধারিত সিরিয়ালের বাইরে কোনো নম্বর বিক্রি করতে পারবে না অপারেটর দুটি। এই নতুন নম্বরের জন্যে অপারেটর দুটিকে কোনো ফি দিতে হচ্ছে না। যদিও বিভিন্ন দেশে এমন ক্ষেত্রে ফি নিয়ে থাকে নিয়ন্ত্রণ সংস্থা।গ্রামীণফোন ১৪ অক্টোবর একটি অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বারকে ফোন কল করে নতুন নম্বর সিরিজটির উন্মোচন করেছে।বিটিআরসির  নম্বর প্ল্যানিং অনুসারে জিপি ও বাংলালিংক ছাড়া অন্য অপারেটরগুলো মধ্যে বর্তমানে সিটিসেল ব্যবহার করছে ০১১, টেলিটক ০১৫, রবি ০১৬ ও ০১৮। এখনও ০১০ এবং ০১২ সিরিজ দুটি খালি।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Bottom Ad [Post Page]