Full width home advertisement

Travel the world

Climb the mountains

Post Page Advertisement [Top]

একত্রে স্ক্রিন ও ভয়েস রেকর্ডের ক‍ৌশল আইফোনে

একত্রে স্ক্রিন ও ভয়েস রেকর্ডের ক‍ৌশল আইফোনে


থার্ডপার্টি কোনো অ‍্যাপ ইন্সটল করা ছাড়াই আইফোনে স্ক্রিন রেকর্ড করা যায়।এতে স্ক্রিন রেকর্ড করলে ডিভাইসের ইন্টারনাল সাউন্ড যুক্ত হয়। তবে অনেকেই চান নিজের ভয়েস যুক্ত করতে। চাইলে মাইক্রোফোনের মাধ‍্যমে স্ক্রিন রেকর্ডের সময় ভয়েসও যুক্ত করা যাবে। কীভাবে কাজটি করতে হবে তা এই টিপসে তুলে ধরা হলো।প্রথমে আইফোনের স্ক্রিনের নিচ থেকে উপরে সোয়াইপ করতে কন্ট্রোল সেন্টার চালু করতে হবে।



কন্ট্রোল সেন্টারের নিচে স্ক্রিন রেকর্ডের একটা গোলাকার  আইকন দেখা যাবে। যদি আইকনটি দেখতে না পান তাহলে পূর্বে প্রকাশিত এই টিপস দেখে নিতে পারেন।



এরপর গোলাকার আইকনে ট‍্যাপ করে কিছু সময় ধরে রাখতে হবে। তাহলে পপআপ নতুন একটি পেইজ চালু হবে। সেখান থেকে ‘microphone off’ অপশনের উপরে থাকা মাইক্রোফোন আইকনে ক্লিক করে ‘microphone on’ করে নিতে হবে।



তারপর কন্ট্রোল সেন্টার থেকে গোলাকার রেকর্ড আইকনে ক্লিক করলেই একত্রে স্ক্রিন ও ভয়েস রেকর্ড হবে।স্ক্রিন রেকর্ড শেষ হলে কন্ট্রোল সেন্টার থেকে ‘স্ক্রিন রেকর্ড’ আইকন ক্লিক করতে হবে। তাহলে স্ক্রিন রেকর্ড বন্ধ হবে।আপনার রেকর্ড করা ভিডিওটি ফটোস অ‍্যাপে খুঁজে পাবেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Bottom Ad [Post Page]