Full width home advertisement

Travel the world

Climb the mountains

Post Page Advertisement [Top]

এটা অন্য ধরনের ড্রোন রেসিং প্রতিযোগিতা?

এটা অন্য ধরনের ড্রোন রেসিং প্রতিযোগিতা?
ড্রোন রেসিংয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়ার কিশোর রুডি বাউনিং। ছবি : বিবিসি

এটা অন্য ধরনের রেসিং প্রতিযোগিতা। যেখানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা কিশোর কিশোরী অংশ নিয়েছিল আকাশযানের পাইলট হয়ে।চীনের শেনজেনে বসা প্রতিযোগিতাটি ছিল ড্রোন রেসিংয়ের। মূলত ভিডিও গেইম হিসেবে ড্রোন রেসিং হয়েছে ওই আসরে।ওয়ার্ল্ড এয়ার স্পোর্টস ফেডারেশন (এফএআই) আয়োজিত প্রতিযোগিতায় বিশ্ব জয়ের মুকুট ওঠে ১৫ বছর বয়েসী অস্ট্রেলিয়ান এক কিশোরের মাথায়। রুডি ব্রাউনিং নামের ওই কিশোর ১২০ প্রতিযোগীকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।তার এমন জয়ে অস্ট্রেলিয়ান দলটিও বেশ এগিয়ে গেছে গ্রুপ প্রতিযোগিতায়। পেছনে ফেলেছে সুইডেন ও দক্ষিণ কোরিয়াকে।

অন্যদিকে থাইল্যান্ডের ১১ বছর বয়েসী কিশোরী ওয়ানরাইয়া ওয়ান্নাপং নারী ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে।ড্রোনের এমন রেসিং প্রতিযোগিতায় প্রতিযোগীরা আকাশে থাকা বিভিন্ন বাধা অতিক্রম করে তবেই লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হয়।



সেখানে পাইলটরা তাদের আকাশযানে থাকা ক্যামেরার মাধ্যমে চারদিকে দেখে তার যান নিয়ন্ত্রণ করে।বাউনিং তারে আশেপাশে থাকা তিন পাইলটকে হারিয়ে রোববার প্রতিযোগিতায় স্বর্ণপদক লাভ করে। সেই সঙ্গে জিতে নেন পুরস্কারের নগদ অর্থ ২৪ হাজার মার্কিন ডলার।এফএআই এর দেয়া এক বিবৃতিতে ব্রাউনিং জানায়, আমি এখনো কাঁপছি। আমার যাত্রা পথে খুব উঁচু নিচু জায়গা ছিল। এমন কিছু উঁচু জায়গা ছিল কিভাবে আমি সেগুলো অতিক্রম করেছি তা এখন মনে হলে ভিতরটা কেঁপে উঠছে।ওয়ান্নাপং বিবৃতিতে জানায়, আমি সবসময় এমন করে উড়ে বেড়াই, শুধু স্কুলের সময়টুকুতেই তা করি না।এফএআই বলছে, ড্রোন রেসিং এখন বিশ্বে সবচেয়ে দ্রুত বৃদ্ধি পাওয়া খেলার একটি। বিশ্বে অবশ্য বিভিন্ন ধরনের খেলা নিয়েই প্রতিযোগিতার আয়োজন করা হয়। আমরা ড্রোন রেসিং নিয়ে করছি।তবে যুক্তরাষ্ট্রে ড্রোন রেসিং লীগ হচ্ছে এখন। যেখানে টেলিভিশন চ্যানেল ইএসপিএন এবং স্কাই নিউজ আলাদা বিভাগ রেখেছে সেটা কাভার করার জন্য।চীনে অনুষ্ঠিত প্রতিযোগিতাটি দেশটির টেনসেন্ট নেটওয়ার্কের সবগুলো মাধ্যমে সম্প্রচার করেছে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Bottom Ad [Post Page]