Full width home advertisement

Travel the world

Climb the mountains

Post Page Advertisement [Top]

Android Go অপারেটিং সিস্টেম চলবে Samsung Galaxy J4 Core এ

Android Go অপারেটিং সিস্টেম চলবে  Samsung Galaxy J4 Core এ


কোম্পানির Galaxy J4 সিরিজে আরও একটি স্মার্টফোন লঞ্চ করতে চলেছে Samsung। সম্প্রতি ব্রাজিলে এক ওয়েবসাইটে Samsung Galaxy J4 Core স্মার্টফোন দেখা গিয়েছে। Samsung Galaxy J4 Core ফোনে হালকা পাতলা Android Go অপারেটিং সিস্টেম চলবে। ব্রাজিলের সেই ওয়েবসাইটে জানানো হয়েছে আপাতত এই ফোনের স্টক শেষ হয়ে গিয়েছে। নীল রঙে দেখা গিয়েছে ফোনটি। এই বাজেট স্মার্টফোনে রয়েছে 1GB RAM, 16GB স্টোরেজ আর ডুয়াল সিম সাপোর্ট।

ব্রাজিলের Colombo.com ওয়েবসাইটে দেখা গিয়েছে  Samsung Galaxy J4 Core। ডুয়াল সিম Samsung Galaxy J4 Core তে চলবে লাইট ওয়েট Android Go অপারেটিং সিস্টেম। Galaxy J4 Core এ রয়েছে একটি 6 ইঞ্চি HD+ ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 18:9। ওয়েবসাইট লিস্টিং এ জানানো হয়েছে Galaxy J4 Core এ থাকবে একটি 1.4 GHz কোয়াড কোর প্রসেসার, 1GB RAM আর 16GB স্টোরেজ।

ছবি তোলার জন্য লেটেস্ট Samsung বাজেট স্মার্টফোনে থাকবে 8MP রইয়ার ক্যামেরা। সাথে থাকবে LED ফ্ল্যাশ। ফোনের সদামনে ফেলফি তোলা আর ভিডিও কলিং এর জন্য থাকবে 5MP ক্যামেরা, সাথে থাকবে LED ফ্ল্যাশ।

কানেক্টিভিটির জন্য  Samsung Galaxy J4 Core এ রয়েছে 4G, Bluetooth 4.2, Wi-Fi 802.11 b/g/n, GPS, GPRS। নতুন এই ফোনে 3,300 mAh ব্যাটারি ব্যবহার করেছে Samsung।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Bottom Ad [Post Page]