Full width home advertisement

Travel the world

Climb the mountains

Post Page Advertisement [Top]

OnePlus 6T কিনুন আর বিনামূল্যে পেয়ে যান এই সমস্ত জিনিসগুলি

OnePlus 6T কিনুন আর বিনামূল্যে পেয়ে যান এই সমস্ত জিনিসগুলি


চিনা সংস্থা OnePlus খুব শীঘ্রই (১৭ অক্টোবর) বাজারে লঞ্চ করছে OnePlus 6T৷ যেটিকে আবার আমাজন ইন্ডিয়ার মাধ্যমে প্রি-অর্ডার করতে পারবেন ইউজার৷ এমনই জানাচ্ছে রির্পোটের তথ্য৷ যদিও, সংস্থা কোন রকম আনুষ্ঠানিক ঘোষণা করেনি এখনও পর্যন্ত৷ তবে, এখানে থাকছে একটি সুযোগ৷ প্রি-অর্ডার করা সেটগুলির উপর বুলেটস টাইপ-সি (Bullets Type-C) হেডফোন বিনামূল্যে পাবেন ইউজাররা৷

Oneplus 6T এর খবরটি MySmartPriceর মাধ্যমে সামনে আসে৷ শুধু তাই নয়, ক্রেতারা ‘আমাজন পে’মাধ্যমে পেয়ে যাবেন অতিরিক্ত ৫০০ টাকা৷ সেটটি লঞ্চের ঠিক পরেই শুরু হবে প্রি-অর্ডার বুকিংটি, চলবে ৩০ অক্টোবর পর্যন্ত৷ OnePlus 6T শুধুমাত্র OnePlus এর আপগ্রেডেড ভার্সানই নয়৷ বরং, তার থেকে বেশি কিছু৷

ফোনটিতে থাকছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট৷ সংস্থা যেটির নামকরণ করেছে ‘স্ক্রিন আনলক’৷ যদিও, ফোনটিতে ৩.৫ এমএম হেডফোন জ্যাক থাকছে না৷ তবে, মডেলটিতে সার্পোট করবে Type C কানেকটিভিটি৷ OnePlus Type C Bullets এর দাম থাকছে ১৪৯০ টাকা৷ অনলাইন কিংবা অফলাইনে ইউজার কিনতে পারবেন হেডফোনটি৷ উন্নতমানের সাউন্ড কোয়ালিটি থাকছে হেডফোনটিতে৷

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Bottom Ad [Post Page]