Full width home advertisement

Travel the world

Climb the mountains

Post Page Advertisement [Top]

আমাজন জলরোধী এবং আরও স্টোরেজ সঙ্গে Kindle Paperwhite আপডেট

আমাজন জলরোধী এবং আরও স্টোরেজ সঙ্গে Kindle Paperwhite আপডেট


নতুন মডেলের ই-বুক রিডার উন্মোচন করেছে অ্যামাজন। কিন্ডেল সিরিজের নতুন ডিভাইসটির নাম দেওয়া হয়েছে পেপারহোয়াইট।
মঙ্গলবার উন্মোচনের পরপরই ডিভাইসটি প্রি-অর্ডারের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
পেপারহোয়াইটের বিশেষত্ব হলো এটা ২ মিটার পানির নিচে ৬০ মিনিট পর্যন্ত ডুবিয়ে রাখলেও সচল থাকবে। তাই লেক বা সুইমিংপুলের পাশে বসে ডিভাইসটিতে বই পড়লেও পানিতে নষ্ট হওয়ার ঝুঁকি থাকবে না।



কিন্ডেল পেপারহোয়াইট হবে পানি প্রতিনিরোধী
এতে আছে ৬ ইঞ্চির হাইরেজুলেশন সমৃদ্ধ ডিসপ্লে। ‌আগের কিন্ডেল ডিভাইসগুলোর চেয়ে এর স্টোরেজ ক্ষমতা দুই গুণ বেশি বাড়ানো হয়েছে। এতে থাকছে ৮ জিবি স্টোরেজ। আর যারা বড় আকারের অডিওবুক ফাইল, কমিস ও ম্যাগাজিন সংরক্ষণে রাখতে চান তাদের জন্য আনা হয়েছে ৩২ জিবি স্টোরেজ সম্বলিত কিন্ডেল। ডিভাইসটির ওজন মাত্র ১৮২ গ্রাম। ওয়্যারলেস হোডফোন বা স্পিকার চালানোর জন্য এতে রয়েছে ব্লুটুথ কানেক্টিভিটি।পেপারহোয়াইট কিনে অ্যামাজনের ই-বুক লাইব্রেরি কিন্ডেল আনলিমিটেডে ছয় মাসের ফ্রি সাবস্ক্রিপশন সেবা পাওয়া যাবে। ই-বুক রিডারটির দাম শুরু হবে ১২৯ ডলার বা ১০ হাজার ৮৩৬ টাকা থেকে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Bottom Ad [Post Page]