Full width home advertisement

Travel the world

Climb the mountains

Post Page Advertisement [Top]

অ্যান্ড্রয়েড ৯ পাই পাচ্ছে সনির যেসব ফোন

অ্যান্ড্রয়েড ৯ পাই পাচ্ছে সনির যেসব ফোন


সনি মোবাইল নিশ্চিত করেছে তাদের বেশ কয়েকটি ফোনে অ্যান্ড্রয়েড ৯ পাই আপডেট পেতে যাচ্ছে।এদিকে এক্সপেরিয়া এক্সজেড৩ ফোনটি অ্যান্ড্রয়েড পাই নিয়েই হাজির হচ্ছে।

তবে এর বাইরে এখনো সনির কোন ফোন অ্যান্ড্রয়েড পাই পায়নি।তবে সনি তাদের এক্সপেরিয়া এক্সজেড২ এবং এক্সপেরিয়া এক্সডে২ প্রিমিয়াম ফোনে প্রথমবারের মতো অ্যান্ড্রয়েড ৯ পাই আপডেট দিচ্ছে। ইতোমধ্যে ফোনটি আপডেট পেতে শুরু করেছে বরে জানিয়েছে জাপানি প্রতিষ্ঠানটি।

নতুন একটি প্রতিবেদনে বলা হচ্ছে, এক্সপেরিয়া এক্সজেড২ ফোনটি নতুন আপডেট পেতে শুরু করেছে।আপডেটটির সাইজ এক জিবে এবং সেখানে অক্টোবর সিকিউরিটি প্যাথ রয়েছে বলে জানিয়েছে সনি। এর বাইরে আর কিছু জানায়নি প্রতিষ্ঠানটি।এছাড়াও সনির এক্সপেরিয়া এক্সজেড২ ব্যবহারকারীরা নতুন ফার্মওয়্যার সংস্করণ ৫২.০.এ.৩.২৭ আপডেট পাবেন ৯ পাইয়ে।

এর পাশাপাশি খুব শিগগিরি এক্সজেড২ প্রিমিয়াম, এক্সপেরিয়া এক্সজেড২ কমপ্যাক্ট, এক্সপেরিয়া এক্সজেড১, এক্সপেরিয়া এক্সজেড১ কমপ্যাক্ট, এক্সপেরিয়া এক্সজেড প্রিমিয়াম, এক্সপেরিয়া এক্সএ২, এক্সপেরিয়া এক্সএ২ এবং এক্সপেরিয়া এক্সএ২ আল্ট্রাতেও অ্যান্ড্রয়েড ৯ পাই আপডেট পাবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Bottom Ad [Post Page]