Full width home advertisement

Travel the world

Climb the mountains

Post Page Advertisement [Top]

হুয়াওয়ে বাংলাদেশের নতুন কান্ট্রি ডিরেক্টর

হুয়াওয়ে বাংলাদেশের নতুন কান্ট্রি ডিরেক্টর


বাংলাদেশে হুয়াওয়ে কনজ্যুমার বিজনেস গ্রুপের নতুন কান্ট্রি ডিরেক্টর হিসেবে কেলভিন ইয়াংকে নিয়োগ দিয়েছে চীনা প্রতিষ্ঠানটি। কেলভিন ঢাকা থেকে হুয়াওয়ে বিজনেস গ্রুপের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবেন এবং কৌশলগত পরিকল্পনা নিয়ে কাজ করবেন বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে হুয়াওয়ে কর্তৃপক্ষ।

হুয়াওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলাদেশে আসার আগে কেলভিন তিউনিসিয়ায় হুয়াওয়ে ডিভাইসের কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১০ সালে প্রতিষ্ঠানটিতে যোগ দেওয়ার পর তিনি তিউনিসিয়া ও চীনে বিভিন্ন দায়িত্ব পালন করেন। চীনের হুনান বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন তিনি। হুয়াওয়ে কনজ্যুমার বিজনেস গ্রুপের (বাংলাদেশ) কান্ট্রি ডিরেক্টর অ্যারনের জায়গায় আসছেন তিনি। কেলভিনের দায়িত্ব গ্রহণ হুয়াওয়ের ব্যবসাকে আরও বাড়াবে বলে মনে করছে হুয়াওয়ে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Bottom Ad [Post Page]