Full width home advertisement

Travel the world

Climb the mountains

Post Page Advertisement [Top]

বিয়ের পিঁড়িতে বসছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা

বিয়ের পিঁড়িতে বসছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা



টালিউডের জনপ্রিয় নায়কদের মধ্যে অন্যতম অঙ্কুশ। অন্যদিকে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা। তারা দুজন দীর্ঘ ৭ বছর চুটিয়ে প্রেম করছেন।

এবার অঙ্কুশ-ঐন্দ্রিলার বিয়ের তারিখ চূড়ান্ত হলো। সম্প্রতি ভারতীয় একটি গণমাধ্যমে অঙ্কুশ জানিয়েছিলেন, আগামী এক বছরের মধ্যেই বিয়ে করবেন তারা।

বিষয়টি নিয়ে ঐন্দ্রিলার কাছে জানতে চাইলে হেসে এই অভিনেত্রী বলেছিলেন, অঙ্কুশ কেন বিয়ের কথা বললো জানি না। ওর সব বান্ধবীদের বিয়ে হয়ে গিয়েছে তো। তাদের ছেলে-মেয়েরা অঙ্কুশকে কাকু বলে ডাকছে। তাই হয়তো ওর মনে হয়েছে এবার থিতু হবে।

এদিকে গুঞ্জন শোনা যাচ্ছে, আগামী বছরের ২০ ফেব্রুয়ারি প্রথমে রেজিস্ট্রি। এরপর সামাজিকভাবে অনুষ্ঠান করে বিয়ে করবেন অঙ্কুশ-ঐন্দ্রিলা।

তবে ঐন্দ্রিলা বলেছেন, এখনও কিছুই ফাইনাল হয়নি।

শোনা যাচ্ছে, এই দুই তারকার বিয়ে এখন সময়ের ব্যাপার মাত্র। অঙ্কুশের মুক্তিপ্রাপ্ত প্রথম ছবি ‘কেল্লাফতে’। এরপর ইডিয়ট, খিলাড়ি, কানামাছি, আমি শুধু চেয়েছি তোমায়, রোমিও বনাম জুলিয়েট, জুলফিকার, আমি যে কে তোমারসহ আরও বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।

অন্যদিকে ঐন্দ্রিলা কলকাতার বাংলা সিরিয়ালের জনপ্রিয় একজন অভিনেত্রী। ‘ফাগুন বউ’ ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Bottom Ad [Post Page]