Full width home advertisement

Travel the world

Climb the mountains

Post Page Advertisement [Top]

১০ লাখ এআই ডেভেলপারকে সহায়তা করবে হুয়াওয়ে

১০ লাখ এআই ডেভেলপারকে সহায়তা করবে হুয়াওয়ে


চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে বলছে, বিশ্বে আগামী এক দশকে কৃত্রিম বুদ্ধিমত্তার বাজার কয়েকগুণ বৃদ্ধি পাবে।এই বাজার ২০২৫ সালের মধ্যে ৩৮০ বিলিয়ন ডলারে পৌঁছাবে। সেই বাজার বাড়াতে কাজ করবে হুয়াওয়ে। সে জন্য প্রতিষ্ঠানটি আগামী তিন বছরে দশ লাখ এআই ডেভেলপার ও পার্টনারকে সহোযাগিতা করার পরিকল্পনার কথা জানিয়েছে।

হুয়াওয়ের পরিচালনা পর্ষদের কৌশলগত বিপণন বিভাগের প্রধান উইলিয়াম জু চীনের গুয়াংজুতে হুয়াওয়ে কানেক্ট ২০১৮ আয়োজনের দ্বিতীয় দিনে তার উপস্থাপনায় এমন তথ্য তুলে ধরেন।

তিনি বলেন, কোন একক প্রতিষ্ঠান যদি চায় তারা বিশ্বকে ডিজিটাল করে সবার সামনে হাজির করবে তবে ভুল হবে। এর জন্য প্রয়োজন প্রতিষ্ঠানগুলোর একে অপরের সহযোগিতা। এক সঙ্গে কাজ করার মানসিকতা।হুয়াওয়ে এমন একটি প্লাটফর্ম করতে চায় যেখানে সবগুলো প্রতিষ্ঠান মিলে নতুন একটা বিশ্ব গড়ার চিন্তা করতে পারবে।এই প্লাটফর্মটির উদ্দেশ্য হবে যোগাযোগ বৃদ্ধি করা এবং একে অপরের সহযোগতিার মাধ্যমে বিশ্বকে খুব দ্রুত ডিজিটাল করে তোলা।

জু বলেন, হুয়াওয়ে চায় প্রতিটা মানুষ এবং প্রতিষ্ঠানের মধ্যে যোগযোগ করাতে। এর মাধ্যমেই ডিজিটাল বিশ্ব গড়ে তোলা সম্ভব।তবে এই কাজটি করতে গেলে প্রয়োজন হবে কৃত্রিম বুদ্ধিমত্তার। সেটিই মানুষকে সব ধরনের কাজে সহায়তা করতে পারে।যেসব খাতে এআই ব্যবহার বাড়বে তার মধ্যে অন্যতম হতে পারে স্বাস্থ্য খাত বলে আরেকটি রিপোর্টে জানাচ্ছে ট্র্যাকটিকা।হুয়াওয়ে তাদের উপস্থাপনায় চিনের কয়েকটি এয়ারপোর্টে এআই নির্ভর সেবার বিস্তারিত তুলে ধরে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Bottom Ad [Post Page]