Full width home advertisement

Travel the world

Climb the mountains

Post Page Advertisement [Top]

মোবাইল ব্যাংকিং যেভাবে নিরাপদ থাকবেন

মোবাইল ব্যাংকিং যেভাবে নিরাপদ থাকবেন


জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে অভিযোগ বাড়ছে মোবাইল ব্যাংকিং প্রতারণা নিয়ে। মোবাইল ব্যাংকিং নিরাপদ রাখতে এখানে তুলে ধরা হলো প্রয়োজনীয় নিরাপত্তা পরামর্শ:

মোবাইল ব্যাংকিং: যেভাবে নিরাপদ থাকবেন

আপনার ফোন থেকে যদি মোবাইল ব্যাংকিং করে থাকেন, তবে আপনার ফোন যেন অবশ্যই সবসময় ‘লকড’ থাকে।

লক করার সময় মনে রাখবেন ফোনের প্যাটার্ন/পিন যেন কঠিন হয়।

কোনো পাসওয়ার্ড/পিন/সিকিউরিটি কোড ফোনে সেভ করে রাখবেননা।

মোবাইলের সিস্টেম আপডেট চালু রাখুন ও নিয়মিত হালনাগাদ করুন।

মোবাইল অনুযায়ী কেবল গুগল প্লে স্টোর/আইওএস অ্যাপ স্টোর/উইন্ডোজ স্টোর থেকে প্রয়োজনীয় অ্যাপ সংগ্রহ করুন।

শেয়ার ইট দিয়ে বা অন্য কোনো সাইট থেকে অ্যাপ নামিয়ে ইনস্টল না করাই ভালো।
থার্ড পার্টি অ্যাপ ‘আলাউ’ নিষ্ক্রিয় রাখুন।

প্রয়োজনছাড়া ব্লুটুথ ও ওয়াইফাই চালু না রাখাই ভালো।

ফ্রি ওয়াইফাই ব্যবহার থেকে বিরত থাকুন, এতে যেকোনো সময় হ্যাকিংয়ের শিকার হতে পারেন।
অপরিচিত নম্বর থেকে আসা এমএমএস, ব্লুটুথ বা ওয়াইফাই ফাইল গ্রহণ ও খোলা থেকে বিরত থাকুন।

অটোম্যাটিক কল অ্যান্সার বা বিকাশ ও মোবাইল ব্যাংকিংয়ের জন্য তৃতীয় পক্ষের অ্যাপ ব্যবহার করা হুমকিদায়ক।

এসব পরামর্শের পাশাপাশি অবশ্যই আপনার মোবাইলে প্রিমিয়াম মানের মোবাইল সিকিউরিটি অ্যাপ তথা অ্যান্টিভাইরাস ব্যবহার করার অভ্যাস করুন, কেননা মোবাইল অ্যান্টিভাইরাস আপনাকে সব ধরণের ভাইরাস ও ম্যালওয়্যার থেকে সুরক্ষার পাশাপাশি নিশ্চিত করবে তথ্যের গোপনীয়তা ও একান্ততা।

রিভ অ্যান্টিভাইরাস ফ্রি ট্রায়াল ডাউনলোড করতে ভিজিট করুনঃ https://www.reveantivirus.com/download

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Bottom Ad [Post Page]