Full width home advertisement

Travel the world

Climb the mountains

Post Page Advertisement [Top]

বোনের কাছে খোলা চিঠিও লিখেছেন আলিয়া

বোনের কাছে খোলা চিঠিও লিখেছেন আলিয়া


সিনেমার পর্দা ও বাস্তব জীবনের মধ্যে পার্থক্য অনেক। সিনেমার পর্দায় কোনো তারকার কান্না দেখা ও বাস্তবে তাদের কাঁদতে দেখার মধ্যেও বিস্তর ফারাক। সম্প্রতি প্রকাশিত একটি ভিডিওতে বলিউডের জনপ্রিয় অভিনেত্রীকে পাওয়া গেছে ছলো ছলো চোখে। বড় বোন শাহিনকে ১২ অক্টোবর ইউটিউবে একটি ভিডিও পোস্ট করেন তিনি। সেই ভিডিওতে কান্না ভেজা চোখে পরিবারের বেশ কিছু মুহূর্তের বিষয় তুলে ধরেন ‘রাজি’ ছবির এ অভিনেত্রী।

আলিয়ার বোন শাহিনের প্রথম উপন্যাস ১০ অক্টোবর ‘ওয়ার্ল্ড মেন্টাল হেল্থ ডে’ দিবসে প্রকাশিত হয়। প্রকাশ পাওয়া ‘নেভার বিন (আন) হ্যাপিয়ার’ বইতে তিনি লিখেছেন নিজের অবসাদগ্রস্ততার কথা। দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ছিলেন তিনি। স্মৃতিকথায় তুলে ধরেছেন তার কষ্টে থাকার গল্প।

বোনের কাছে খোলা চিঠিও লিখেছেন আলিয়া। ভিডিওতে এই বই নিয়ে কথা বলেন তিনি। আলিয়া বলেন, ‘শাহিনের এ বইটি নিয়ে গর্ব হচ্ছে আমার। এ চিঠিটি লিখার সময় আমার ভীষণ কষ্ট হয়েছে। ২৫ বছর এক সঙ্গে থাকার পরেও শাহিনের কিছু সময় নীরব হয়ে থাকার অর্থ বুঝতে পারিনি।’

ভিডিওটিতে আলিয়া আরও জানান, শাহিনের মুখ থেকে এক সময় তার সব হাসি মিলিয়ে গিয়েছিল। বোনের করুন সময়ে তার পাশে থাকতে পারেননি বলে ক্ষমা চান এ অভিনেত্রী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Bottom Ad [Post Page]