Full width home advertisement

Travel the world

Climb the mountains

Post Page Advertisement [Top]

৮৭ লাখ শিশুদের ছবি সরিয়েছে ফেইসবুক

 ৮৭ লাখ শিশুদের ছবি সরিয়েছে ফেইসবুক


ফেইসবুক গত তিন মাসে প্লাটফর্মটি থেকে শিশুদের যৌন হয়রানিমূলক ও যৌনতা সম্পর্কিত অন্তত ৮৭ লাখ ছবি সরিয়েছে। এই কাজে ব্যবহার হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিং প্রযুক্তি।বুধবার ফেইসবুক জানিয়েছে, এসব ছবির ক্ষেত্রে কেউ অভিযোগ করার আগেই অন্তত ৯৯ শতাংশ ছবি সরানো হয়েছে। সেটা নিজ দায়িত্ব থেকেই করেছে ফেইসবুক।

ফেইসবুকের ‘কমিউনিটি স্ট্যান্ডার্ড’ শিশুদের বিভিন্নভাবে অপব্যবহার ও শোষণ নিষিদ্ধ করেছে। এমনকি ফেইসবুক যৌনতা সম্পর্কিত নয় কিন্তু শিশুদের নিপীড়ন করে এমন কনটেন্টের বিষয়েও খুব সতর্ক বলে জানিয়েছে।এমন ধরনের কনটেন্ট সরবরাহ করা অ্যাকাউন্টগুলো সরিয়ে নেয়া হয়েছে বলে এক বিবৃতিতে জানান ফেইসবুকের ‘গ্লোবাল হেড অব সেফটি’ অ্যান্টিগোনে ডেভিস।

ডেভিস বলেন, এই কাজের জন্য আমরা আইনশৃঙ্খলা বাহিনী, অনলাইন সেফটি, বিশ্লেষক এবং ফরেনসিক ইনভেসটিগেশন ব্যাকগ্রাউন্ডের লোকদের নিয়ে দল গঠন করে প্রশিক্ষণের ব্যবস্থা করেছি।আর বরাবরের মতোই এসব কাজে ফেইসবুক ব্যবহার করছে এআই ও মেশিন লার্নিং প্রযুক্তি। এসব প্রযুক্তি দিয়েই নগ্ন, যৌনতা এবং এ সম্পর্কিত ছবি, ভিডিও খুঁজে পেতে সহজ হয় বলে জানায় ফেইসবুক।

এমন কনটেন্ট এবং অ্যাকাউন্ট সরিয়ে নিতে কনটেন্ট সনাক্ত করার ক্ষেত্রে আমরা শিশুদের নিয়ে কাজ করে এমন বেসরকারি সংস্থাগুলোর সঙ্গে একত্রে কাজ করতে চাই। ইতোমধ্যে আমরা সেদিকে অনেক এগিয়েছি, বলেন ডেভিস।এই কাজে আগামী মাসে ফেইসবুকের সঙ্গে মাইক্রোসফট যোগ হতে যাচ্ছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Bottom Ad [Post Page]