Full width home advertisement

Travel the world

Climb the mountains

Post Page Advertisement [Top]

স্টার্টআপ কিনছে অ্যাপল!

স্টার্টআপ কিনছে অ্যাপল!


মিউজিক বিশ্লেষণের কাজ করে এমন একটি স্টার্টআপ কিনছে অ্যাপল।বিশ্বব্যাপী মিউজিক খাতে নিজেদের অবস্থান শক্ত করতে এমন প্রতিষ্ঠান কিনছে অ্যাপল।

সোমবার বেশ কিছু সংবাদ মাধ্যম অ্যাপলের সেই স্টার্টআপ ‘আসাই’ কেনার খবরটি প্রকাশ করেছে।অ্যাপল বা আসাই কেই নিশ্চিত না করলেও এটা ধারণা করা হচ্ছে, এই স্টার্টআপ কিনতে অন্তত ১০০ মিলিয়ন ডলার ব্যয় করতে হয়েছে মার্কিন জায়ান্টটিকে।

প্রতিবেদনগুলোতে বলা হচ্ছে, আসাই মিউজিক সার্ভিসের জন্য বিভিন্ন ধরনের ডেটা সংগ্র্রহ করে। তারা এটা করে সামাজিক মাধ্যমগুলো থেকে, সেখান থেকেই তারা খুঁজে বের করে বিভিন্ন শিল্পীদের। পরে একটা অ্যালগরিদমের মাধ্যমে সেগুলো স্ট্রিমিং সার্ভিসে ব্যবহার করা যায় কিনা সেটা নিয়ে কাজ করে।

আসাইয়ের সদস্যরা ইতোমধ্যে নিজেদের অ্যাপলের কর্মী হিসেবে লিঙ্কডইনে তাদের পরিচয় দেয়া শুরু করেছে।এমন পরিসেবার মাধ্যমে অ্যাপল ছোট শিল্পীদের তুলে এনে স্ট্রিমিং সার্ভিসের মাধ্যমে সবার সামনে তুলে ধরার সুযোগ দেবে। এটি করে প্রতিষ্ঠানটি মিউজিক সার্ভিসের আরেক প্রতিষ্ঠান স্পটিফাইয়ের সঙ্গে প্রতিযোগিতা করতে পারবে বলে ধারণা করছেন অনেক বিশ্লেষক।

মাত্র এক মাস আগেই সাজাম নামের বিশ্বব্যাপী খুবই জনপ্রিয় মিউজিক অ্যাপ কিনেছে অ্যাপল। বিশ্বব্যাপী সাজাম ১০০ কোটির বেশি ডাউনলোড হয়েছে। একই সঙ্গে প্রতিদিন অ্যাপটি দিয়ে অন্তত দুই কোটি মানুষ বিভিন্ন মিউজিক খুঁজে থাকে। সাজাম কিনতে অ্যাপলকে অন্তত ৪০ কোটি মার্কিন ডলার খরচ করতে হয়েছিল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Bottom Ad [Post Page]