Full width home advertisement

Travel the world

Climb the mountains

Post Page Advertisement [Top]

ই-কমার্সের পণ্য ডেলিভারির ডিজিটাল পদ্ধতি ‘ই-পোস্ট’ সেবা চালু করেছে পোস্ট অফিস।

ই-কমার্সের পণ্য  ডেলিভারির ডিজিটাল পদ্ধতি ‘ই-পোস্ট’ সেবা চালু করেছে পোস্ট অফিস।


ই-পোস্টকে বলা হচ্ছে অনলাইন ডেলিভারি সেবার প্ল্যাটফর্ম। এখানে ডেলিভারির ট্রাকিং, মনিটরিং ও স্বয়ংক্রিয় ব্যবস্থাপনার সেবা মিলবে। সেবাটি চালু করতে পোস্ট অফিসকে সহযোগিতা করেছে ই-ক্যাব।

বুধবার ঢাকায় ডাক অধিদপ্তরের সদর দপ্তরে দেশের ৬৪ জেলায় এই সেবার উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার।

এ সময় উপস্থিত ছিলেন সাংসদ নাহিম রাজ্জাক, টেলিযোগাযোগ সচিব শ্যাম সুন্দর সিকদার, ডাক বিভাগের মহাপরিচালক সুশান্ত কুমার মন্ডল, ই-ক্যাব সভাপতি শমী কায়সার এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল ওয়াহেদ তমাল

মোস্তাফা জব্বার বলেন, প্রযুক্তিতে ৩২৪ বছর পিছিয়ে থেকেও  বাংলাদেশ পৃথিবীতে  চতুর্থ শিল্প  বিপ্লবের নেতৃত্ব  দিচ্ছে।প্রধানমন্ত্রীর  দিক-নির্দেশনায় ডাক বিভাগের  দুর্বল জায়গাগুলো অতিক্রম  করার কাজ শুরু হয়েছে। ডাককে  ডিজিটাল ডাকে  রূপান্তর করা সময়ের ব্যাপার মাত্র।

মন্ত্রী বলেন, ২০২১ সালের  মধ্যে এমন কোনো বাড়ি থাকবে না যেখানে দ্রুত গতির  ইন্টারনেট থাকবে না।মোহাম্মদ আব্দুল ওয়াহেদ তমাল জানান, ইতোমধ্যে ই-পোস্ট সার্ভিসের মাধ্যমে সফলভাবে ই-কমার্স পণ্য বাংলাদেশ পোস্ট অফিসের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে পাঠানো হয়েছে। পাইলটিং প্রকল্প হিসাবে আজকেরডিল, বাগডুম, দারাজ, রকমারি, বিক্রয়ের পণ্য ডেলিভারিতে ই-পোস্টের ট্র্যাকিং সার্ভিস সফল হয়েছে।অনুষ্ঠানে ই-পোস্টকে ১০০ টি মোবাইল হ্যান্ডসেট দেয়া হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Bottom Ad [Post Page]