Full width home advertisement

Travel the world

Climb the mountains

Post Page Advertisement [Top]

স্মার্টফোন ফটোগ্রাফির দারুন অভিজ্ঞতা প্রদান করে যাচ্ছে অপো

 স্মার্টফোন ফটোগ্রাফির দারুন অভিজ্ঞতা প্রদান করে যাচ্ছে অপো



বিগত ১০ বছর ধরে, অপো ক্যামেরানির্ভর ফোন তৈরির পাশাপাশি যুগান্তকারী ফটোগ্রাফি টেকনোলজির উদ্ভাবন চালিয়ে যাচ্ছে। অপোর হাত ধরেই সেলফি বিউটিফিকেশন এর যুগ শুরু হয় এবং অপোই প্রথম ৫ মেগাপিক্সেল ও ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সহ স্মার্টফোন উন্মোচন করে। বাজারে অপো সর্বপ্রথম মটোরাইজড রোটেটিং ক্যামেরা, আল্ট্রা এইচডি ফিচার এবং ৫এক্স ডুয়াল ক্যামেরা টেকনোলজি পরিচয় করিয়ে দেয়। সারা বিশ্ব জুড়ে স্মার্টফোন ফটোগ্রাফির দারুন অভিজ্ঞতা প্রদান করে যাচ্ছে অপো।

যখন মোবাইল ফোন প্রথম বাজারে আসে তখন শুধুমাত্র কল করার উদ্দেশ্যেই ব্যবহার করা হতো। যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে ক্রেতাদের চাহিদারও বিপুল পরিবর্তন ঘটে। শুরুতে মোবাইল ফোনের আকৃতি তার ডিসপ্লের তলনায় বেশ কিছুটা বড় ছিল, কিন্তু কালের বিবর্তনে চাহিদার কারণে ফোনের আকৃতি ছোট হয়ে আসে এবং সেই সঙ্গে নতুন নতুন ফিচার সংযুক্ত হতে থাকে।

বর্তমানে গ্রাহকেরা তাদের ফোনকে একটি অল-ইন-ওয়ান মাল্টিমিডিয়া ডিভাইস হিসেবে ব্যবহার করে থাকে। ছবি তোলা, ভিডিও করা থেকে শুরু করে তা সামাজিক যোগাযোগমাধ্যম ও ওয়েবসাইটে প্রকাশ করার জন্য গ্রাহকেরা ফোন আগের তুলনায় অনেক বেশি ব্যবহার করছে। এমনকি কিছু কিছু ক্রেতা তাদের ব্রাউজ, রিসার্চ এবং কেনাকাটার জন্য ডেস্কটপ ও ল্যাপটপ পরিহার করে তা ফোনেই সম্পন্ন করছে। গ্রাহকদের প্রয়োজন ও চাহিদার ভিন্নতার কারণে স্মার্টফোন বাজার বিভিন্ন শ্রেণীতে বিভক্ত। কারো প্রয়োজন বিশাল ব্যাটারি তো কারো বড় ডিসপ্লে বা ভালো ক্যামেরা অথবা দ্রুত প্রসেসিং পাওয়ার। এখন মূলত স্মার্টফোন ছবি তোলা, গেম খেলা, ই-মেইল করা, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার সহ ইত্যাদি বিভিন্ন কাজে ব্যবহার হয়ে থাকে।

ব্যবহারকারীদের প্রয়োজন ও চাহিদার ভিত্তিতে অপোর বিভিন্ন সিরিজের  স্মার্টফোন বাজারে রয়েছে। যেমন: অপো এ সিরিজ, অপো এফ সিরিজ, অপো আর সিরিজ এবং অপো ফাইন্ড সিরিজ। প্রতিটি সিরিজের রয়েছে বিশেষ কিছু আকর্ষণীয় বৈশিষ্ট্য। অপো ফাইন্ড এক্স সিরিজের বিশেষ আকর্ষণ হলো তার ডিজাইন, যা তাকে আলাদা করে তোলে আর দশটি সাধারণ স্মার্টফোনের থেকে। এর অন্যান্য বিশেষ বৈশিষ্ট্যর মধ্যে আরো রয়েছে পপআপ ক্যামেরা এবং ফুল ভিউ ডিসপ্লে। অপো সিরিজগুলোর মধ্যে অপো এফ সিরিজ হল সেলফি বিশেষায়িত সিরিজ। অন্যদিকে অপো আর সিরিজের বিশেষত্ব হল তুলনামূলক কম দামে দারুন সব ফিচার। আবার অপো এ সিরিজ বাজারে সেরা বাজেটের স্মার্টফোনগুলোর জন্য বিশেষ ভাবে পরিচিত। এগুলো ছাড়াও অপো বাজারে নিয়ে এসেছে কিছু সীমিত সংখ্যক স্মার্টফোন এডিশন (ফাইন্ড এক্স ল্যাম্বরগিনি এডিশন, অপো এফসি বারসেলোনা এডিশন- ইত্যাদি)।

অপো স্মার্টফোন দুটি ভিন্ন ধরনের দর্শন নিয়ে কাজ করে যাচ্ছে, একদিকে রিসার্চ ও ডেভেলপমেন্ট টিম অভিনব সব টেকনলোজি উদ্ভাবন করে চলেছে, অন্যদিকে গ্রাহকদের চাহিদা প্রতিনিয়ত পূরণ করতে সচেষ্ট থাকছে। অপো গ্রাহকদের পরিবর্তনশীল চাহিদা সর্বদা পূরণ করতে বিভিন্ন ফিচার ও উন্নত প্রযুক্তি গ্রাহকদের হাতের নাগালে এনে দিয়েছে। এর মধ্যে আর্টিফিশিয়াল সেলফি ক্যামেরা, আকর্ষণীয় ডিজাইন ও ভিওওসি ফ্ল্যাশ চার্জিং টেকনোলজি অন্যতম।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Bottom Ad [Post Page]