Full width home advertisement

Travel the world

Climb the mountains

Post Page Advertisement [Top]

গাজীপুরের কালিয়াকৈরে স্থাপিত হাইটেক পার্ক

গাজীপুরের কালিয়াকৈরে স্থাপিত হাইটেক পার্ক


গাজীপুরের কালিয়াকৈরে স্থাপিত হাইটেক পার্ক ‘বঙ্গবন্ধু হাইটেক সিটি’র সঙ্গে খুব শিগগিরি ট্রেন সার্ভিস চালু করবে সরকার।রাজধানী ঢাকা থেকে নির্বিঘ্নে, দ্রুত ও ঝামেলাহীন যাতায়াত ব্যবস্থা করতে বিশেষ দুটি ট্রেন চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে।

আর এগুলো খুব তাড়াতাড়িই বাস্তবায়ন করবে রেল মন্ত্রণালয়।রোববার রেল মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মাধ্যমে বিনিয়োগকারীরা খুব সহজে এবং অল্প সময়ে ঢাকা থেকে যাতায়াত করতে পারবেন এবং তাদের কাজ সেরে আবার রাজধানীতে ফিরতে পারবেন বলে জানায় কর্তৃপক্ষ।বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ শুরু থেকেই ঢাকা থেকে কালিয়াকৈরে সাটল ট্রেন সার্ভিস চালুর কথা বলে আসছিল।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিদিন দুটি ট্রেন দৈনিক চারবার ঢাকা থেকে কালিয়াকৈর যাতায়াত করবে।‘বঙ্গবন্ধু হাইটেক সিটি কমিউটার ট্রেন-১’ এবং ‘বঙ্গবন্ধু হাইটেক সিটি কমিউটার ট্রেন-২’ নামে ট্রেন দুটি খুব অল্প দিনের মধ্যে চালু হবে বলে জানিয়েছে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ।

ইতোমধ্যে, যাত্রী ও বিনিয়োগকারীসহ হাইটেক সিটিতে কর্মরতদের সুবিধার্থে কালিয়াকৈরে একটি আধুনিক রেল স্টেশন নির্মাণ করা হয়েছে।বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম বলেন, এই ট্রেন সার্ভিস চালু হলে বিনিয়োগকারীদের যাতায়াতের সময় কমে আসবে, তারা এখন নিশ্চিন্তে বিনিয়োগ করতে পারবেন। আমরা বিনিয়োগের জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে যা যা করা প্রয়োজন তাই করবো।

ইতোমধ্যে পার্কটি থেকে আইটি পণ্য রপ্তানি হতে শুরু হয়েছে। খুব শিগগিরি পার্কে ল্যাপটপসহ বিভিন্ন হার্ডওয়্যার পণ্য উৎপাদন শুরু হবে বলেও জানান তিনি।বৈঠকে রেলমন্ত্রী মুজিবুল হক, ডাক, টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার, রেল সচিব মো. মোফাজ্জেল হোসেন, তথ্যপ্রযুক্তি বিভাগের সচিব জুয়েনা আজিজ, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক কাজী মো. রফিকুল আলমসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Bottom Ad [Post Page]