Full width home advertisement

Travel the world

Climb the mountains

Post Page Advertisement [Top]

গুগলের অ্যাপ বাবহারে ডলার গুণতে হবে স্মার্টফোন নির্মাতাদের

গুগলের  অ্যাপ বাবহারে ডলার গুণতে  হবে স্মার্টফোন নির্মাতাদের


অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ও গুগলের কোনো অ্যাপ নতুন ফোনে যুক্ত করতে চাইলে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানকে বাড়তি অর্থ গুণতে হবে।ডিভাইস প্রতি ৪০ ডলার করে দিতে হবে গুগলকে।

সম্প্রতি গুগল এক ব্লগ পোস্টে এই তথ্য জানায়।টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, গুগলের অ্যাপগুলো যুক্ত করলে ডিভাইস প্রতি লাইসেন্স ফি হিসেবে এই অর্থ গুণতে হবে। নতুন যেসব স্মার্টফোনে জিমেইল, ইউটিউব ও ম্যাপসসহ অন্যান্য গুগল অ্যাপ ইন্সটল থাকবে তাদের লাইসেন্স ফি হিসেবে এই অর্থ দিতে হবে। তবে এই অর্থ দিতে হবে শুধু মাত্র ইউরোপভিত্তিক স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলোকে। তবে গুগল সার্চ ইঞ্জিন ও ক্রোম ব্রাউজার ব্যবহার করার ক্ষেত্রে কোনো অর্থ দিতে হবে না।চলতি বছরের জুলাইয়ে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) অ্যান্টি ট্রাস্ট গুগলকে বড় অঙ্কের জরিমানা করে। জরিমানার পাশাপাশি সময় দেয়া হয় যেন এই ধরনের কার্যকলাপ থেকে গুগল সরে আসে। এ কারণে ইউরোপের স্মার্টফোন প্রতিষ্ঠানগুলোর জন্য গুগল বাড়তি লাইসেন্স ফি বসায়। তাই কারসাজির মাধ্যমে অনুসন্ধান ফলাফলে নিজেদের শপিং সেবাকে এগিয়ে রাখার পরিপ্রেক্ষিতে গুগল এই সিদ্ধান্ত নেয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Bottom Ad [Post Page]