Full width home advertisement

Travel the world

Climb the mountains

Post Page Advertisement [Top]

গণ উন্নয়ন কেন্দ্রের সদস্যদের ক্ষুদ্রঋণ বিতরণ ও কিস্তি পরিশোধ এখন বিকাশে

গণ উন্নয়ন কেন্দ্রের সদস্যদের ক্ষুদ্রঋণ বিতরণ ও কিস্তি পরিশোধ এখন বিকাশে


সদস্যদের জন্য ক্ষুদ্রঋণ গ্রহন ও পরিশোধ কার্যক্রম সহজ করতে সম্প্রতি উত্তরবঙ্গ ভিত্তিক এনজিও গণ উন্নয়ন কেন্দ্র, দেশের সবচেয়ে বড় মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ লিমিটেডের সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।

ক্ষুদ্রঋণ গ্রহণ ও পরিশোধের পাশাপাশি গণ উন্নয়ন কেন্দ্রের প্রায় এক লক্ষ সদস্য প্রতিষ্ঠানটির সাথে তাদের সঞ্চয় স্কিমের কিস্তির টাকা বিকাশের মাধ্যমেই জমা দিতে পারবেন।

গণ উন্নয়ন কেন্দ্র বর্তমানে উত্তরবঙ্গে তাদের ৭৮টি শাখার মাধ্যমে ঋণ বিতরণ ও কিস্তির টাকা গ্রহণ করে। বিকাশের সাথে এই সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে এখন প্রতিষ্ঠানটি সরাসরি তাদের সদস্যদের বিকাশ একাউন্টে ঋণের টাকা বিতরণ করতে পারবে, একইভাবে সদস্যরাও তাদের বিকাশ একাউন্ট থেকেই ঋণের কিস্তি পরিশোধ করতে পারবে। বিকাশে ঋণ বিতরণ এবং কিস্তি পরিশোধের এই সুবিধা গণ উন্নয়ন কেন্দ্র এবং তার সদস্যদের সময় ও খরচ বাঁচাবে।

বিকাশের চীফ কর্মশিয়াল অফিসার মিজানুর রশীদ এবং গণ উন্নয়ন কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও এক্সিকিউটিভ ডিরেক্টর এম আব্দুস সালাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারক এ স্বাক্ষর করেন। সম্প্রতি বিকাশের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে বিকাশের কর্মাশিয়াল বিভাগের হেড অব প্ল্যানিং অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট আলী আহম্মেদ, হেড অব অলটারনেটিভ চ্যানেল মাশরুর চৌধুরী, ডেপুটি জেনারেল ম্যানেজার মুহাম্মদ তারিকুল ইসলাম খান এবং গণ উন্নয়নের কেন্দ্রের পরিচালক আবু সায়েম মোঃ জান্নাতুন নূর, প্রোগ্রাম কোঅর্ডিনেটর আফতাব হোসেন উপস্থিত ছিলেন।

২০১১ সালে কার্যক্রম শুরু করা বিকাশ লিমিটেড ব্যাংকিং সেবা বহির্ভূত বাংলাদেশের একটি বিশাল জনগোষ্ঠিকে নানা ধরনের মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস দিয়ে আসছে। বিকাশ- ব্র্যাক ব্যাংক, ইউএস ভিত্তিক মানি ইন মোশন, ওর্য়াল্ড ব্যাংক গ্রুপের অর্ন্তগত প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশন, বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন এবং চীনের আলিবাবা গ্রুপের অ্যাফিলিয়েট অ্যান্ট ফিনান্সিয়াল (আলীপে)-এর যৌথ মালিকানাধীন একটি প্রতিষ্ঠান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Bottom Ad [Post Page]